https://www.facebook.com/shirsokhabor/
Friday , 11 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গুরুদাসপুরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর রহস্য খুঁজছে পুলিশ!

নাটোর:

গুরুদাসপুরে খেলতে গিয়ে মীর ফাহিম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ ও নিহত শিক্ষার্থীর পরিবারের দাবি মাদ্রাসার পেছনের বাগানে খেলতে খেলতে লিংকোটন ঢালাইয়ের নিচে পরে মৃত্যু হয়েছে ফাহিমের। শুক্রবার (১১ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া গ্রামে। নিহত শিক্ষার্থী ওই এলাকার মীর চান আলীর ছেলে।

জানা যায়, ধানুড়া দারুস ছালাম ক্বওমি হাফিজিয়া মাদ্রাসার নাহমীর শ্রেণীর শিক্ষার্থী মীর ফাহিম। মাদ্রাসার পেছনের বাগানে ২টি সুপারী গাছের সাথে প্রায় ১৫-১৬ মণ ওজনের একটি পুরাতন টয়লেটের লিংকোটন ঢালাই হেলনা দিয়ে রাখা ছিলো। শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে ওই লিংকটোন ঢালাইয়ের ওপরে গিয়ে খেলছিলো মীর ফাহিম। হঠাৎ করেই ১৫ মণ ওজনের ওই ঢালাই তার শরীরের ওপরে পরে যায়। পরে সহপাঠীদের চিৎকারে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎস তাকে মৃত্যু ঘোষণা করে। নিহত মীর ফাহিমের শরীরে তেমন কোনো গুরুত্বর ক্ষত চিহ্ন দেখা যায়নি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন জানান, মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে। এছাড়াও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত