https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোমস্তাপুরে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ২০, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নবগ্রাম লুবাবা ইট ভাটা মাঠে নবগ্রাম সূর্য্যমুখী ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই টুর্নামেন্ট দেখকে ভিড় জমায় কয়েক শত দর্শক।চার-ছক্কা হাঁকালে বা আউটের সময়ে করতালি আর চিৎকার ধ্বনিতে খেলোয়াদের উৎসাহ জোগান দর্শকরা। এদের প্রায় সবাই বয়সে শিশু-কিশোর ও যুবক।

আর এসব কিশোর-যুবাদের সঙ্গে খেলা উপভোগ করলেন গ্রামের ক্রীড়ামোদি প্রবীণরাও। তারাও খেলার জমজমাট মুহূর্তগুলোতে করতালিতে সরব ছিলেন দর্শক সারিতে।

উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ৪নং পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইমাঈনুল।

খেলায় নবগ্রাম ক্রিকেট একাদশ বনাম সোনাইচন্ডী ক্রিকেট একাদশ অংশ গ্রহণ করে। সোনাইচন্ডী ক্রিকেট একাদশকে ৯ উইকেটে পরাজিত করে নবগ্রাম ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত