https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লজ্জা থাকলে আ’লীগে যোগ দিন বিএনপির উদ্দেশ্যে যুবলীগ নেতা আলী আসলাম জুয়েল

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ২০, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি :

তারেক রহমানকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না , তারেক দেশকে ধ্বংস করে দিয়েছি। বিএনপির আমলে সাধারণ মানুষ ভয়ে হাট-বাজারে আসতে পারতো না। এখন নির্ভয়ে চলাচল করতে পারে। তাদের আমলে কোন উন্নয়ন হয়নি। তাহলে আপনারা কিভাবে বিএনপি করেন, লজ্জা লাগে না। সরকারের এতো উন্নয়ন কি বিএনপির চোখে পড়ে না। লজ্জা থাকলে আওয়ামী লীগে যোগ দিন।
শুক্রবার (২০অক্টোবর) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত আমজামখোর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বালিয়াডাঙ্গী উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঠাকুরগাঁও -২ আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলী আসলাম জুয়েল এসব কথা বলেন। এসময় সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নামে।
তিনি বলেন, একসময় এ দেশকে অসম্ভব দরিদ্র দেশ হিসেবে মনে করা হতো। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে গেছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নযাত্রা কেউ দাবিয়ে রাখতে পারবে না।
যুব লীগের এই নেতা আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য। আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশের প্রতিটি এলাকায় উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর তাই ভবিষ্যতেও শেখ হাসিনার সরকার দরকার। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে। তবে জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না।
তিনি আরো বলেন, সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও -২ আসনেও ব্যাপক উন্নয়ন হয়েছে। এ আসনের কোন কাচা রাস্তা পাওয়া যাবে না। জমি-দখন, মাদক নির্মুল করা হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার কোন বিকল্প নেই। ঠাকুরগাঁও ২ আসনে এবার অনেকেই মনোনয়ন প্রত্যাশী। সাধারণ মানুষ আমাকেও এমপি হিসেবে দেখতে চায়, সত্যিই আমি চিরকৃতজ্ঞ ২ আসনের বাসিন্দাদের প্রতি। এবার আমিও মনোনয়ন চাইবো। নেত্রী যাকে ভালো মনে করবেন তাকে মনোনয়ন দিবেন। তবে আমার নেত্রী যাকেই মনোনয়ন দেওক না কেন আমি নৌকার সাথেই থাকবো ইনশাআল্লাহ।
ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর ইসলাম, আমজামখোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আকালু ইসলাম ডংগা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মতিন। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ধরলা নদীতে চলন্ত স্পিডবোটে আগুন।

মহেশপুর সীমান্ত এলাকায় কলাবাগানে মিলল ১১ কেজি সোনা

নাটোরে এমপি বকুলের সহধরের পুকুরে অবৈধ বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু

বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সাংবাদিক ম. কিবরিয়া চৌধুরী হেলিমকে ইন্টারন্যাশনাল পীচ এ্যাওয়ার্ড-২০২২ প্রদান করলেন নেত্রকোণা জেলা প্রশাসক

আপাতত দেশে ফেরা হচ্ছে না তারেক রহমানের, নেপথ্যে ৫ কারণ?

হকি মাঠে পরীমনি, দর্শকদের ভিড় সামলাতে হিমশিম পুলিশ

বরিশাল-৩ আসনে কারাগারে থাকা সাবেক এমপি টিপুর পক্ষে মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁও জেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ 

সুনামগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত