https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লালপুরে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ২০, ২০২৩ ১২:৩৮ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে লালপুরে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৭ অক্টোবর) লালপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহেল সাফি টুকু, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরল, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন রিপন, লালপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এবং শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মধ্যনগরে দালালের খপ্পরে পরে নি:শ্ব অনেক পরিবার: বাঁচতে চায় তাজুল।

হকি মাঠে পরীমনি, দর্শকদের ভিড় সামলাতে হিমশিম পুলিশ

ভাতিজার লাথিতে চাচার মৃত্যু, পুলিশ থেকে ছিনিয়ে ভাতিজাকে পিটুনি

ঝিনাইদহ হরিনাকুন্ডে আলম সাধু চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা

১৫ আগস্ট শ্রদ্ধা জানাতে অনুমতি চেয়েছে আওয়ামী লীগ

কুমিল্লার বরুড়ায় গরু চোরের ৫ সদস্য গ্রেফতার

মসজিদের নাম নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা

উলিপুরের দত্ত মার্কেটে ঢাকার জাল টাকা কারবারি চক্রের ৩ সদস্য আটক

“রুট প্রিমিয়াম গুড়ঃ স্বাস্থ্যকর ও নির্ভেজাল পণ্যের প্রতিশ্রুতি”

সাতক্ষীরার শ্যামনগরে ফের এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।