https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৭ অক্টোবর ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নেত্রকোনায় অতি বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ৭, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নেত্রকোনা প্রতিনিধিঃ

কয়েক দিনের অতিবৃষ্টিপাতে নেত্রকোনার প্রধান প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হয়ে জেলার বিস্তীর্ণ নিন্মাঞ্চল প্লাবিত হয়। তথ্যমতে প্রায় ১১ হাজার ৮ শত ৮২ হেক্টর জমির আবাদি আমন ধান পানিতে তলিয়ে যায় ।

নেত্রকোনায় গত তিন দিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলেও আজ শনিবার সকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় এবং পানি দ্রুত নামতে শুরু করায় কৃষি কর্মকর্তারা আশা করছেন, তলিয়ে যাওয়া আমন ধানের চারা পূনরায় পানির উপর ভেসে উঠবে।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, টানা তিন দিনের ভারী বর্ষণে প্রায় ১১ হাজার ৪ শত ৮২ হেক্টর জমির আবাদি আমন ধান পানিতে তলিয়ে গেছে।

এর মধ্যে নেত্রকোনা সদরে ২ হাজার ৪৭০ হেক্টর, পূর্বধলায় ২ হাজার ৩৬০ হেক্টর, দুর্গাপুরে ৪৫ হেক্টর, কলমাকান্দায় ১৮০ হেক্টর, মোহনগঞ্জে ১ হাজার ২০০ হেক্টর, বারহাট্টায় ২১৫ হেক্টর, আটপাড়ায় ১ হাজার হেক্টর, মদনে ৫০০ হেক্টর, খালিয়াজুরীতে ১২ হেক্টর ও কেন্দুয়ায় ৩ হাজার ৫০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এছাড়াও বৃষ্টিপাতে শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষয়ক্সতি সাধিত হয়েছে। তিনি কৃষকদের এখনই হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, দ্রুত পানি নেমে গেলে আমন ধানের তেমন ক্ষতি হবে না।

নেত্রকোনা জেলা মৎস্য কর্মবর্তা মোহাম্মদ শাহজাহান কবীর জানান, অতিবৃষ্টিতে জেলার ৭০৫টি পুকুরের মাছ ভেসে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক প্রায় ৮ কোটি ১৫ লক্ষ টাকা।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারওয়ার জাহান জানান, শনিবার বেলা ১২টা পর্যন্ত উব্দাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার মাত্র দশমিক ৩১ সেন্টিমিটার নীচ দিয়ে, ধনু নদীর পানি খালিয়াজুড়ি পয়েন্টে বিপৎসীমার ১.৮০ সেন্টিমিটার নীচ দিয়ে, সোমেশ্বরী নদী পানি বিজয়পুর পয়েন্টে বিপৎসীমার ৫.২২ সেমি ও দুর্গাপুরে ২.৪০ সেন্টিমিটার নীচ দিয়ে ও কংশ নদীর পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ২.৩৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত।

ক্যাম্পাস পাওয়ার প্রেজেন্টার : সিজন ২.০’ আয়োজন করতে যাচ্ছে জবি আইটি সোসাইটি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব

আদিতমারীতে গাঁজাসহ আটক ১

আমতলীতে মাদক,সহিংসতায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বরিশাল-৩: মুলাদীতে ফারদিন ইয়ামিনের গণসংযোগ, ভোটারদের কাছে উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি

ঠাকুরগাঁওয়ে সামাজিক ও উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে অস্ত্রসহ আটক একজন

দিনাজপুরের নবাবগঞ্জে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অবৈধ করাতকল

তিন দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট