https://www.facebook.com/shirsokhabor/
Friday , 10 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে সামাজিক ও উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

রোহান হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করেছে; আর এই শান্তির বাংলাদেশকে অশান্তিতে পরিণত করতে চায় বিএনপি-জামায়াত। তারা দেশের সাধারণ জনগণকে জিম্মি করতে মড়িয়া হয়ে উঠেছে। তারা দেশের নির্বাচন বানচালের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

রমেশ চন্দ্র সেন বলেন, যথাসময়ে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে; কেউ আটকে রাখতে পারবে না। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা পরিস্থিতি করতে চায়, তাহলে তাদেরকে কঠোর শাস্তি পেতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালীর করার জন্য সকলের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।

এছাড়াও জনসভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আবদুল কাদের, সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, ঢোলার হাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ঢোলার হাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ষষ্টি রাম বর্মন, রুহিয়া থানার ওসি সোহেল রানা প্রমূখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব

‘ঘনিষ্ঠ মিত্র’ বলে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত

স্বস্তির বৃষ্টি দিনাজপুরে

পাকিস্তানকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিল চীন, ভারতের ঘুম হারাম!

ঝিনাইদহে হিন্দু ধর্মের এক পরিবারের ইসলাম ধর্ম গ্রহণ

তীব্র গতির মোটর বাইকের ধাক্কা,কলেজ ছাত্রীর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে রসুলপুর গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন, বিজয়ের দিনে কাঁদলো পরিবার

মধ্যনগরে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ

ছাত্রদলকে ‘চাচ্চু’ ও ‘চান্দাভাই’ আখ্যা দিয়ে যে হুঁশিয়ারি দিলেন রাকসুর জিএস