https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 4 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোবিপ্রবিতে ‘লার্নিং এসেসমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাদমান রাকিন,নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকবৃন্দদের নিয়ে দিনব্যাপী ‘Learning Assessment: Setting of a Balanced Question Paper’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৪ অক্টোবর ২০২৩) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। কর্মশালায় ‘কী নোট স্পীকার’ হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. জাকির সাদুল্লাহ খান। আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মো. মুহাইমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে ছিলেন আইকিউএসি এর পরিচালক ও মাইক্রোবায়োলজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী এবং শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জনাব জি.এম. রাকিবুল ইসলাম। কর্মশালায় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, আজকের এই কর্মশালাটি শিক্ষকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি মৌলিক গবেষণার কাজে শিক্ষকদের আরো বেশী আত্মনিয়োগ করতে হবে। এই প্রশিক্ষণগুলো সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক। যা আপনাদের পেশাগত ক্ষেত্রে কাজে আসবে। বর্তমানে প্রশ্নপত্রের ধরণেও পরিবর্তন এসেছে। আমাদেরকে এর সাথে সামঞ্জস্য বিধান করতে হবে। আপনাদের কাজের মাধ্যমে নোবিপ্রবি আরো বেশী এগিয়ে যাক এই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, শিক্ষকতা একটি মহৎ পেশা। আপনাদেরকে আগে নিজেদেরকে দক্ষ করে তারপর শিক্ষার্থীদের মাঝে তা ছড়িয়ে দিতে হবে। নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করুন। এই কর্মশালার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাসির নেই বিপিএলে, মুশফিকের দাম ৮০ লাখ

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

রাতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

চাটমোহরে ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু

নওগাঁ মান্দায় রেডক্রস- রেডক্রিসেন্ট মৌলিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

অবৈধ সৌঁতিজালে জড়ানো অবস্থায় মিলল ছাত্রের মরদেহ | দেশ রূপান্তর

বিএনাপি-জামায়াতের সকল কর্মসূচীর বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে উত্তাল বাগমারা

প্রেমের টানে সাড়া দিয়ে গণধর্ষণের শিকার স্কুল ছাত্রী, স্থানীয় প্রভাবশালীদের তদবিরে ধর্ষণ মামলা না নেওয়ার অভিযোগ!

সোনাইমুড়ির অম্বরনগর ইউনিয়নে বেগম জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত