https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 29 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

স্কুল শিক্ষিকার প্রেমের প্রলোভনে বাগাতিপাড়ায় অর্থ আত্মসাৎ’র অভিযোগ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় এক প্রাইমারী স্কুল শিক্ষিকার বিরুদ্ধে প্রেমের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎয়ের অভিযোগ উঠেছে। এনিয়ে গত ২২ অক্টোবর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মেজবাউজ্জামান। তিনি, নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুরের বাসিন্দা।

সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে ৬ বছর আগে উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা ও যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা পারভিন রুমা’র সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভুক্তভোগীর। এরপর নানা অজুহাতে তার কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেয় সে। এসবের তথ্য প্রমাণসহ নাটোরের জেলা প্রশাসক, বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মেজবা।

ভুক্তভোগী মেজবাউজ্জামান জানান, অভিযোগ শতভাগ সত্য, তার একাধিক কথোপকথনসহ অনেক প্রমাণ আছে তার কাছে আছে। এছাড়া সে একটা চরিত্রহীনা ডিভোর্সি মহিলা এটাও তিনি জানতে পেরেছেন বলে জানান। এদিকে অভিযুক্ত রোকসানা পারভিন রুমা বলেন, আমার স্বামীর সাথে ছাড়াছাড়ির পর মোবাইল ফোনের মাধ্যমে তার সাথে যোগাযোগ হয়ে ভাই-বোনের সম্পর্ক হয়। সে তার বাবা-মা,বোনকে নিয়েও আমার বাড়িতে আসে। কিন্তু টাকা পয়সা ও প্রেমের সম্পর্কের কথা সঠিক নয় বলেও দাবি করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম জানান, রুমার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার বলেন, অভিযোগের সত্যতা পেলে উপজেলা প্রশাসন শিক্ষিকা রোকসানা পারভিন রুমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মনোহরদীর শরীফ হত্যার আসামী শাকিল কাপাসিয়া থেকে গ্রেফতার

নোবিপ্রবির বিএমএস বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছে নোবিপ্রবি ছাত্রলীগ

গোমস্তাপুরে শিশু কিশোর কিশোরীদের জীবন মান উন্নয়নে মতবিনিময় সভা

তালেবান সরকারের উচ্চপদস্থ কুটনৈতিক কর্তা ঢাকায়, সাক্ষাৎ চলছে ইসলামি দলগুলোর নেতাদের সাথে

এসএসসি ২০২৩ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

‘জামায়াত যখন যার ঘাড়েই বসেছে তাকেই ছারখার করে দিয়েছে’

নির্বাচনে অংশ নিতে পারবে জাতীয় পার্টি: প্রেস সচিব

শেষ মুহূর্তে চট্টগ্রামের দল প্রত্যাহারের আবেদন, যে সিদ্ধান্ত নিল বিসিবি

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ডোমারে ডাকাতির পাঁচ মাস পর আন্তজেলা ডাকাত দলের ১ সদস্য খানসামা থেকে গ্রেফতার।