https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আমতলী ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ২, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ তৌফিকুর ইসলাম , আমতলী (বরগুনা) প্রতিনিধি:

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের তৃণমূল সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত।

রবিবার বিকাল ৪টায় আমতলী ইউনিয়ন মুজাহিদ কমপ্লেক্সে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমতলী সদর ইউনিয়ন শাখ সভাপতি এইচএম সিদ্দিকুর রহমান সাকি এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকি।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মাওলানা মোঃ আল আমিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
প্রিন্সিপাল মুফতি ওমর ফারুক জিহাদী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা। মৌলভী মোহাম্মদ শাহ আলম মৃধা উপদেষ্টা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা, মাওলানা মোঃ সাইফুল ইসলাম সহ-সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা, মাওলানা গাজী মোঃ আল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা জেলার শাখা।

প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা মোঃ ইউসুফ মাতুব্বর সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা।

বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা মোঃ খালেদ সাইফুল্লাহ সহ-সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা, মাওলানা মোহাম্মদ আল ইমরান সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা,মোহাম্মদ হুমায়ুন কবির উপদেষ্টা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমতলী সদর ইউনিয়ন শাখা,মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমতলী সদর ইউনিয়ন শাখা ও অন্যান্য নেতৃবৃন্দ।

ইসলামী যুব আন্দোলন সেক্রেটারী মুফতী মান‌সুর আহমেদ সাকী তার বক্তব্যে তিনি বলেন আওয়ামীলীগ এ দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে। মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। তাই এদেশের গণমানুষের অধিকার রক্ষায় এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ মানুষের কল্যাণে রাজনীতি করেন। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণে তৃণমূলের শক্তিকে ঐক্যবদ্ধ করে এই সরকারের পতন ঘটাতে হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগর কৈখালি এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আত্মহত্যা

চট্টগ্রামে পাঁচ দিনে চার হিন্দুবাড়িতে বাহির থেকে দরজা আটকে আগুন

শিশু সিয়ামকে বাঁচাতে প্রয়োজন ৬ লক্ষ টাকা

ছাগলনাইয়ায় ব্যাংক এশিয়া’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লালপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের শান্তি সমাবেশ

যে নম্বর থেকে ফোন এলেই বুঝবেন, আপনি টার্গেটে পড়েছেন

মনোহরদীতে ভুল চিকিৎসায় ভোক্তার ক্ষতিপূরন ও জরিমানা গ্রাম্য চিকিৎসককে

২ দিনে পৃথক ঘটনায় ৩ নর-নারীর আত্মহত্যা

দিনাজপুরে খানসামা উপজেলার আদিবাসী পাড়ার( মুশাহাড় পাড়া) মাদকের ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে এলাকার যুব সমাজ।

ছাগলনাইয়ায় টাউন ফার্মা’র ৩য় শাখার শুভ উদ্বোধন