https://www.facebook.com/shirsokhabor/
Monday , 9 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কক্সবাজার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অর্ধ লক্ষাধিক ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

কক্সবাজার,জেলা প্রতিনিধিঃ

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং ইউনিয়নের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা ক্যাম্প থেকে কুতুপালং বাজারগামী ইটের সলিং রাস্তার উপর একজন মাদক কারবারী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ০৮ অক্টোবর ২০২৩ তারিখ অনুমান ০৪.০০ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে খুরশিদা নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ৫০,৭০০ (পঞ্চাশ হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। মাদক কারবারীরা প্রশাসনের চোখ ফাঁকি দিতে এ্যাডভান্স টিম গঠন’সহ ছদ্মবেশ ও নানাবিধ অভিনব পন্থায় দেশের বিভিন্ন জায়গায় মাদক ছড়িয়ে দিচ্ছে। এতে করে যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। দেশব্যাপী মাদকের বিস্তাররোধসহ সমাজে বিরাজমান নানাবিধ অপরাধ দমন ও অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার সব সময় অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন এবং আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় খুরশিদা (২৯) (এফডিএমএন), স্বামী-ছলিম উল্ল্যা, পিতা-হামিদ হোসেন, মাতা-দিলদার বেগম, ক্যাম্প নং-১/ই, ব্লক-ডি/১১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়। এছাড়াও ধৃত ব্যক্তি তার সাথে থাকা অন্যান্য দুইজন সহযোগীর নাম ও ঠিকানা প্রকাশ করে এবং তারা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। আটককৃত মাদক কারবারী জানায়, সে একজন রোহিঙ্গা নাগরিক এবং দীর্ঘদিন যাবত পলাতক আসামীদ্বয়ের যোগসাজসে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে থাকে। তৎপরবর্তীতে রোহিঙ্গা ক্যাম্পে মজুদ করে রাখত এবং খবুই চতুরতার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে স্থানীয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল বলে জানায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫০ হাজার

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা।

বরিশালের বাবুগঞ্জে সরকারি জমি কেটে ঘের নির্মাণের অপরাধে ১ লাখ টাকা জরিমানা

নাটোরের দত্তপাড়া হাটের জায়গা অবৈধভাবে দখলকারী ১০জন কারাগারে

সাহায্য পেলে বাঁচতে পারে আজিজুলের জীবন।

গোলপগঞ্জে ইউনাইটেড ফোরাম অফ নিউজার্সির অসহায়দের মধ্যে নগদ ৫ লক্ষ টাকা বিতরণ।

অবশেষে জানা গেলো বৈদ্যুতিক মিস্ত্রি বেলাল হোসেনের দুর্ঘটনার রহস্য

রাজারহাটে জাপায় বিতর্কিত কমিটি গঠনের অভিযোগে বিক্ষোভ সমাবেশ

স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’ ভিডিও, পুলিশ কনস্টেবল প্রত্যাহার

নাটোরে ট্রাক্টরের ধাক্কায় এক নারীর মৃত্যু