https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ৬ অক্টোবর ২০২৩ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দ্রুতগামী মাইক্রোবাস কেড়ে নিলো একটি তরতাজা প্রাণ।

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ৬, ২০২৩ ৪:৪৯ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:

মাকে দেয়া কথা রাখতে পারলো না প্রশান্ত। একটি দ্রুতগামী মাইক্রোবাস কেড়ে নিলো তার তরতাজা প্রাণ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯ টার দিকে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের হর্তকিতলা এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেল সাথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷
নিহত প্রশান্ত রায় জেলা সদরের টুপামারী ইউনিয়নের নিত্যানন্দী গ্রামের মৃত চন্দন রায়ের ছেলে৷

স্থানীয়রা জানায়, নিহত প্রশান্ত রায় ও তার সহযোগী মোশাররফ হোসাইন সহ মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলো, পথিমধ্যে হর্তকিতলা এলাকায় একটি ভটভটি (নছিমন) গাড়ীর সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ রাস্তায় পরে গেলে, ওই সময় পিছন থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোহাস তাকে চাপা দিলে, ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে৷

এদিকে, স্থানীয়রা আহত মোশাররফকে (২২) আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে প্রেরণ করে৷ বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে৷

নিহত প্রশান্ত রায়ের পরিবার সূত্রে জানা গেছে, প্রশান্ত রায় পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন৷ কাজে যাবার সময় তার মাকে বলেছিলো, কাজ শেষ করেই বাসায় চলে আসবে, কিন্তু সে কথা রাখতে পারলো না প্রশান্ত৷

নীলফামারী থানার অফিসার ইনচার্জ মো. তানভীরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত। করেছেন৷

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে

পুলিশ তদন্তে পানিতে ডুবে মৃত্যু, পিবিআই তদন্তে হত্যা

বেগমগঞ্জে ভূমি বঞ্চিত করায় মামলার বাদিনীকে হত্যার হুমকির অভিযোগ, চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বাধা।

বিএসএমএমইউ ও জবির মধ্যে সমাঝোতা চুক্তি সই

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী

শ্যামনগর হরিণের মাংস উদ্ধার করতে যেয়ে আক্রমণের শিকার হল নৌ পুলিশ

আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার-শাস্তির দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জে ভিন্ন চিত্র, ভোটার উপস্থিতি নেই বললেই চলে

দোয়ারা বাজারে সুনামগঞ্জ ক্রাইম নিউজের অনুসন্ধানে ৫ জুয়ারি আটক, কারাদণ্ড।