https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১২ নভেম্বর ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চট্টগ্রাম জেলা পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন।

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ১২, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাইফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে গত ১১ নভেম্বর ২০২৩ কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে জেলা পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের বিভিন্ন কলেজ থেকে ০৭টি ক্যাটাগরিতে সংগীত (রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক, আধুনিক), নৃত্য (উচ্চাঙ্গ), কেরাত, আবৃত্তি(কবিতা) যন্ত্র সংগীত, মূকাভিনয় ও বাংলা ভাষার উপস্থাপনা প্রতিযোগিতায় প্রায় ৭০জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।

স্কাউটদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্যই বাংলাদেশ স্কাউটস আয়োজন করছেন প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্কাউটরা সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্য প্রমাণ করতে পারে।

উক্ত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা শেষে পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রতিযোগিতার সমন্বয়কারী ও চট্টগ্রাম জেলা রোভার এর সহকারী কমিশনার জনাব আফজর রহমান এলটি এর সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা রোভার এর সাধারণ সম্পাদক জনাব এ জেড এম বোরহান উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় রোভার লিডার প্রতিনিধি প্রফেসর ফজলুল কাদের চৌধুরী এলটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভার এর সহ-সভাপতি ও রাউজান গহিরা কলেজ এর অধ্যক্ষ ড. এ টি এম শাহ আলম শিকদার, চট্টগ্রাম জেলা রোভার এর কমিশনার অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন,কোষাধ্যক্ষ জনাব মুহাম্মদ রুহুল আমিন খান। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভার এর সহকারী কমিশনার আরএসএল জনাব রাশেদা আকতার,গ্রুপ সভাপতি প্রতিনিধি ও খলিলুর রহমার মহিলা কলেজ এর অধ্যক্ষ জনাব মু. আবু তৈয়ব, রোভার স্কাউট লিডার এস এম হাবিব উল্লাহ হিরু পিআরএস, আরএসএল নাজনীন সুলতানা,চট্টগ্রাম জেলা রোভার এর সদস্য আরএসএল খালেদুর রহমান। আরএসএল ইফতেখার হোসেইন, আরএসএল হাবিবুর রহমান, আরএসএল জমির উদ্দীন, আরএসএল এমরান বাহাদুর, আরএসওল ফিদা হাসান ভূঁইয়া,অধ্যাপক শামীম আক্তার চৌধুরী, সংগীত শিক্ষক সৈয়দ মাঈনুল হাসান, মুকাভিনয় প্রশিক্ষক মোঃ ফারুক, ডিএসএরএম পারবেজ সরকার,এসআরএম সাইফুল ইসলাম ও এসআরএম শাহজাহান ভুঁইয়া প্রমুখ।

বিভিন্ন ইভেন্টে বিজয় প্রতিযোগিরা হলেন-
সংগীত বিভাগে ১ম স্থান: ইমতিয়াজ হোসেন, কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ। ২য় স্থান: শ্রাবনী দে, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ। ৩য়স্থান: অশ্রু দে, রাউজান সরকারি কলেজ। নৃত্য বিভাগে ১ম স্থান: জান্নাতুল মাওয়া, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ। ২য় স্থান: নুসাইফা খানম, পটিয়া সরকারি কলেজ। ৩য় স্থান: সোমা রানী দেবী, হাটহাজারী সরকারি কলেজ। কেরাত বিভাগে ১ম স্থান: আনোয়ার সাদেক, চট্টগ্রাম কলেজ। ২য় স্থান: মোঃ সাদাত হোসেন, কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ। ৩য় স্থান: আরাফাতুল করিম, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ। আবৃতি বিভাগে ১ম স্থান: উদেইসা জায়ান আইয়ু্ব, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। ২য় স্থান: সুমাইয়া ইসলাম চৌধুরী, রাউজান সরকারি কলেজ। ৩য় স্থান: তাইবা আকতার, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ। মুকাভিনয় বিভাগে ১ম স্থান: কিশোর কুমার চক্রবর্তী, অগ্রপথিক মুক্ত রোভার দল। ২য় স্থান: ফাহাদুল ইসলাম, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ। ৩য় স্থান: মোঃ সাজ্জাদ হোসেন, কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ। বাংলা ভাষায় উপস্থাপনা: ১ম স্থান: নফিছাতুন নেছা, চট্টগ্রাম কলেজ।
২য় স্থান: তাসনিম জাহান, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। ৩য় স্থান: জান্নাতুন নাঈম পুষ্পা, রাউজান সরকারি কলেজ। ও যন্ত্রসংগীত বিভাগে ১ম স্থান: দেবাশীষ দে, সি. আর সি ডি মুক্ত রোভার দল। ২য় স্থান- সন্তু পাল, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। ৩য় স্থান- মোঃ সাজ্জাদ শিকদার, কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ।

বিভিন্ন বিভাগে বিজয়ী প্রতিযোগিরা আগামী ১৮ নভেম্বর ২০২৩, এনায়েত বাজার মহিলা কলেজে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বিপদসীমার ওপরে তিস্তার পানি, ফসলি জমিসহ চর ও নিম্নাঞ্চল প্লাবিত।

নীল জগৎ নিয়ে সিআইডিকে যা জানালেন সেই যুগল

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, আলোচিত সেই নোটিশ প্রত্যাহার

নোয়াখালীতে সুবর্ণচরে বৃদ্ধকে জবাই করে হত্যা

নেত্রকোণায় সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময়

রাজারহাটে ১০কেজি গাঁজা সহ হানিফ গাড়ীর হেলপার আটক

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে আরএমপি’র বিশেষ সভা অনুষ্ঠিত

পাবনায় অটোরিক্সা চালককে নির্মমভাবে হত্যার মূল রহস্য উদঘাটন

ঈশ্বরদীতে বালুঘাটের দখল নিয়ে আ.লীগের দুই পক্ষের গোলাগুলি, আহত ৪ 

কালবেলার সাংবাদিক দুর্জয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে