https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবার জানাজায় এসে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ৪, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ময়মনসিংহের গৌরীপুরে বাবার জানাজা পড়তে এসে গ্রেপ্তার হয়েছেন পালিয়ে থাকা স্বেছাসেবক লীগ নেতা মো. ফারুক আহমেদ (৩০)। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. ফারুক আহমেদের বাড়ি উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। তিনি গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

ফারুক রাজধানী ঢাকার একটি বেসরকারি কম্পানিতে চাকরি করতেন। গত ১ জানুয়ারি রাতে ফারুকের বাবা আলাল উদ্দিন (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পরদিন বাড়িতে এসে বাবার জানাজায় অংশ নিয়ে দাফন সম্পন্ন করেন। আজ রবিবার ফারুকের বাড়িতে তার সদ্য প্রয়াত বাবার আত্মার মাগফিরাত কামনায় মিলাদের আয়োজনের প্রস্ততি চলছিল।

এর মধ্যেই গতকাল শনিবার রাতে তিনি গ্রেপ্তার হন।
ফারুকের স্ত্রী লিমা বেগম বলেন, ‘আমার শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে আমার স্বামী ঢাকা থেকে বাড়িতে আসেন। আজ মিলাদ শেষে আমার স্বামীর কর্মস্থলে ফেরার কথা। এ অবস্থায় শনিবার রাতে তিনি পাশের বাড়িতে ঘুমিয়েছিলেন।

সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। স্বামীর আয়েই আমার সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ চলতেন। এখন তার গ্রেপ্তারে অনিশ্চয়তার মধ্যে পড়েছি।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ২০২৫ সালের জুলাই মাসে গৌরীপুর থানায় পুলিশ বাদী হয়ে দায়েরকৃত নাশকতার মামলায় ফারুক হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জে রহমতপুর বালিকা বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সৌদিতে অভিযানে গ্রেফতার ১০ হাজারের বেশি অভিবাসী

সরিষাবাড়ীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট আব্দুর রহিমের ইন্তেকাল

নোয়াখালীর চৌমুহনীতে নিরাপদ বন্ধু সংঘের লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

নরসিংদীর মনোহরদীতে অগ্নিসংযোগে পুড়ে ছাই বসত বাড়ি।

ভারতীয় তরুণ রোহন আগরওয়ালের বিশ্ব ভ্রমন

লালপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের শান্তি সমাবেশ

ভোরে বাড়িতে ঢুকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক দুই

ছেলে ফেরার খবরে খালেদা জিয়ার স্বস্তি

বিপদসীমার ওপরে তিস্তার পানি, ফসলি জমিসহ চর ও নিম্নাঞ্চল প্লাবিত।