https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 28 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নীলফামারীর ডিমলায় পুত্রের হাতে পিতা খুন

মোঃ মনজিরুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় ছেলের কোদালের কোপে আব্দুল আজিজ(৭০) নামে এক ব্যক্তি, নিহত হয়েছেন। মঙ্গলবার(২৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ ওই এলাকার মৃত, পহাদ্দির ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে নিহত আজিজের সাথে তার বড় ছেলে নুর, ইসলামের বাড়ির পশ্চিম উত্তর পার্শ্বে ভূট্টা, লাগানোর জমিতে মারামারি সৃষ্টি হয়। একপর্যায়ে নুর ইসলাম হাতে থাকা কোদাল দিয়ে তার বাবা আব্দুল আজিজের মাথায় কোপ দেন। সেই কোপে আব্দুল আজিজ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, ঘটনার পর থেকে নিহতের ছেলে নুর ইসলাম পালিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা, প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

বিদ্যুতস্পৃষ্টে এক নির্মান শ্রমিকের মৃত্যু

গৃহশিক্ষকের হাত ধরে বাড়ি ছাড়লেন ছাত্রীর মা

দৌলতপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ক্যাম্পাস পাওয়ার প্রেজেন্টার : সিজন ২.০’ আয়োজন করতে যাচ্ছে জবি আইটি সোসাইটি

নেত্রকোণায় বস্তায় আদা চাষে সফল নাসিমা আক্তার

আমতলীতে কোটি টাকা নিয়ে সমবায় সমিতি উধাও টাকা ফিরে পেতে গ্রাহকদের বিক্ষোভ

ঈশ্বরদীতে রেললাইনের পাশে মিললো যুবকের মরদেহ

বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার, সংগঠনে নতুন উদ্দীপনা

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন তিশা-ফুয়াদরা, আরও যা থাকছে