https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরিষাবাড়ীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট আব্দুর রহিমের ইন্তেকাল

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ৭, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মাসুদ রানা সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে সবচেয়ে প্রবীণ সংবাদপত্র এজেন্ট মো. আব্দুর রহিম আর নেই। মঙ্গলবার বিকেল ৪ টা ৫ মিনিটে পৌরসভার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুর রহিম মৃত্যুকালে স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮০ বছরের বেশি।

আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা: মুরাদ হাসান এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, পৌর মেয়র মনির উদ্দিন।

আরও শোক জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব সভাপতি গুলজার হোসেন , সাধারণ সম্পাদক রবিউল ইসলাম , প্রমুখ।

আব্দুর রহিমের ছেলে রাজু আহাম্মেদ বলেন, আমার বাবা পাকিস্তান আমল থেকে সংবাদপত্রের সাথে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সহ নানা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে হঠাৎ অবস্থার অবনতি হলে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

আজ বুধবার সকাল ১০ টায় পৌরসভার সাতপোয়া গ্রামের নিজ বাড়ীতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দৌলতপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্দ্যোগে শেখ হাসিনা জন্মদিন পালন

অপ্রত্যাশিত বিপর্যয়ে দেশে ফের দারিদ্র্যে পড়তে পারে ৬ কোটি মানুষ: বিশ্বব্যাংক

তাহিরপুর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর।

সুনামগঞ্জে আলোচিত তিন ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

ভাঙ্গুড়ায় গরু ছাগল চুরি ঠেকাতে ওসির মতবিনিময়

নেত্রকোণায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্মশালা অনুষ্ঠিত

স্বপ্নভঙ্গ হল গ্রামবাসীর,৭ লাখ টাকায় তৈরি কাঠের সেতুটি টি ভেসে গেল বন্যায়।

তিস্তা নদীতে ছুড়ে ফেলে নবজাতক পুত্র সন্তানকে হত্যা করল বাবা

তথ্য জানতে চাওয়ায় পাঁচ সাংবাদিককে আটকিয়ে গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি এসি ল্যান্ডের