https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সাংবাদিক আলতাফ হোসেন সরকারের লাশ নিজ বাড়িতে দাফন সম্পন্ন

প্রতিবেদক
Saiful Islam
ডিসেম্বর ২৫, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ এনামুল হক(বিপ্লব),কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-
সাংবাদিক আলতাফ হোসেন সরকারের(৫২)
কিডনিসহ বেশ কয়েকটি রোগাক্রান্ত অবস্থায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন। দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজারহাট সংবাদদাতা ও প্রেসক্লাব রাজারহাটের সহ-সভাপতি সাংবাদিক আলতাফ হোসেন সরকার সোমবার সকাল সাড়ে এগারোটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি পৃথিবীতে স্ত্রী তিন সন্তান রেখে যান। সাংবাদিক আলতাফ হোসেন উপজেলার বিদ্যানন্দ ইউপির বাসিন্দা মৃত আব্দুর রহমানে পুত্র। আলতাফ হোসেনের অকাল মৃত্যুতে পরিবার ও সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সুত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আলতাফ হোসেন অসুস্থায় ভুগছেন এবং তাকে চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আলতাফ হোসেনের লাশ সোমবার রাত ৮ঃ৩০ মিনিটে ডাংরারহাট জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে নিজ বাড়ীতে দাফন করা হবে। সাংবাদিক আলতাফ হোসেন সরকারের অকালমৃত্যু শোক প্রকাশ করেন, রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। আরও শোক প্রকাশ করেন রাজারহাট উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি ড়াঃ রফিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,প্রেসক্লাব রাজারহাটের সভাপতি সেকেন্দার আলী বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশাল-৩ আসনে  ধানের শীষের পক্ষে গণসংযোগে জয়নুল কন্যা জিনিয়া

ছেঁড়া-ফাটা নোট নিয়ে নতুন সিদ্ধান্ত

নীলফামারীতে শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

যমুনায় সিবিএ নির্বাচনে রবিউল সভাপতি শাহজাহান সম্পাদক নির্বাচিত

গোমস্তাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

নারীর অধিকার ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান: বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ায় জবি শিক্ষার্থীদের সন্তুষ্টি প্রকাশ

কুমিল্লার টাউন হল মাঠে জমে উঠেছে বৃক্ষমেলা

সাবেক ছাত্রলীগ নেতাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে গেলেন প্রেমিকা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন