https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৩১ জানুয়ারি ২০২৪ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নরসিংদী জেলা ও সদর উপজেলার শাখার প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

প্রতিবেদক
Saiful Islam
জানুয়ারি ৩১, ২০২৪ ৯:৫৮ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নাজমুল হাসান,জেলা প্রতিনিধি, নরসিংদীঃ

নরসিংদী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রবীনতম সংগঠন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (রেজিঃ নং- এস ১৫৩৬(৯৬)/৯৩) নরসিংদী জেলা ও সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থকে সমুন্নত রেখে শিক্ষকবৃন্দের কল্যাণে কাজ করা বিভিন্ন সংগঠনের মধ্যে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রেজিঃ নং- এস ১৫৩৬(৯৬)/৯৩ সংগঠনটি সরকার কর্তৃক বৈধ ও স্বীকৃত খুবই পুরাতন একটি সংগঠন৷ সংগঠনটির একটি বিশেষত হলো এই সংগঠনটি একমাত্র সরকার কর্তৃক বৈধ স্বীকৃত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের যৌথ স্বার্থ রক্ষায় কাজ করা সংগঠন৷ গত ২৬ জানুয়ারি হয়ে গেলো
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রেজিঃ নং- এস ১৫৩৬(৯৬)/৯৩ নরসিংদী জেলা ও সদর উপজেলা ও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। ২৬ জানুয়ারি শুক্রবার সকালে নরসিংদী সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি” কেন্দ্রীয় কমিটির মহা সম্পাদক জনাব মো: আনোয়ার হোসেন ভূঞা। কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো: জাকারিয়া ভূঁঞা’র সভাপতিত্বে জেলা ও উপজেলা থেকে আগত কাউন্সিলরদের উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য এই সমিতির নরসিংদী জেলা শাখা ও সদর উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি পদে সংগঠনটির বর্তমান সভাপতি ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আলতাফ হোসেন , সাধারন সম্পাদক পদে বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব মোঃ জাওয়াদুল হক জাহিদ ও সাংগঠনিক সম্পাদক পদে দিলারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আলীকে পদে নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট নরসিংদীর সদর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।

একই সঙ্গে নরসিংদী জেলা শাখার সভাপতি পদে সদর উপজেলার কামারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: জাকারিয়া ভুইয়া, সাধারন সম্পাদক পদে সদর উপজেলার নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব শাহরুখ ইসতিয়াক খান (সাকিব) ও পলাশ উপজেলার গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে জেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর ৬টি উপজেলার বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। সম্মেলন শেষে উপস্থিত সকল শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানান নব গঠিত কমিটির সদস্যগণ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাওয়াদুল হক জাহিদ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে সাহেব বাড়ি ঘাটে পর্যটকবাহী হাউজ বোটে আগুন

বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সংবর্ধনা পেলেন নবনির্বাচিত প্রেস ক্লাব সভাপতি টুলু ও সাধারণ সম্পাদক শফিকুল

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে নোয়াখালী পৌরসভার বিশাল জয়, মেয়রের অভিনন্দন।

টাইগারদের হোয়াইটওয়াশ করতে পারলে র‍্যাঙ্কিংয়ে আটে উঠবে আফগানিস্তান

ধানের শীষে ভোট দিলেই দেশে প্রকৃত উন্নয়ন হয়: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপু অগ্নিকান্ড, আটমাসের অধিক হয়ে গেলেও চার্জ সীট  দাখিল হয়নি

ভারত ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান করেছে

চাকরি ছেড়ে ডেইরি খামারে সফলতা: বাবুগঞ্জে মামুনের ‘লাল মিয়া’ এখন ১০ লাখ টাকার আকর্ষণ

হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পি দেশে ঢুকে বিয়ে করে ফের কলকাতায়

নলছিটিতে পৈতৃক জমিতে ফার্ম নির্মাণে বাধা ও সন্ত্রাসী হামলার অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ