https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 24 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ভারত ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান করেছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বার্তাসংস্থা পিটিআই বুধবার (২৪ ডিসেম্বর) জানিয়েছে, গতকাল বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাকে শহীদ হাদিকে হত্যা তদন্তের আহ্বান জানায়।

বার্তাসংস্থাটি বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলেছে, হাদিকে হত্যার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগ ওঠায় বাংলাদেশকে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করতে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীর গুলিতে তিনি নিহত হওয়ার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেছে পিটিআই।

এদিকে এর আগে গতকাল ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা।

ভারতীয় দূতকে তলব করে পররাষ্ট্রসচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। একই সঙ্গে দেশটিতে থাকা বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা বিষয়ে জোর দেওয়া হয়েছে।

১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্যে সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয়।

অন্যদিকে ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়। ফের সপ্তাহ না যেতেই বাংলাদেশের হাইকমিশনারকে গতকাল আবারও পাল্টা তলব করেছে ভারত।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জ–মুলাদীর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন ট্রাক প্রতীকের প্রার্থী ফারদিন ইয়ামিন

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু!!

রাসিক নির্বাচনে ২৬ নং ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নি সংযোগ

মসজিদের নাম নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা

আমতলীতে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে আহত-০৪

এভারকেয়ারের পাশে সেনা ও বিমানের হেলিকপ্টার মহড়ায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

বঙ্গবন্ধু সাধারণ মানুষের অর্থনৈতিক বঞ্চনার কথা বলেছেন : সাবেক গভর্নর আতিউর রহমান 

গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক হস্তান্তর

নানা কর্মসূচির মধ্যে দিয়ে বারহাট্টায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন