https://www.facebook.com/shirsokhabor/
Monday , 1 January 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সাকসেস মেথড একাডেমি এর ২০২৪ সনের “পাঠ্যপুস্তক বিতরণ উৎসব” অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ

সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল সাকসেস মেথড একাডেমি এর চট্টগ্রাম শাখায় বিনামূল্যে বই বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিকেট প্রিন্টিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা রহিমা খাতুন কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষিকা জনাবা প্রিয়াংকা চৌধুরী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্লেস ঝাউতলা উচ্চ বিদ্যালয়ের সবেক সিনিয়র শিক্ষক ও সাকসেস মেথড একাডেমি এর সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মকবুল হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টিকেট প্রিন্টিং প্রেস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জনাবা মুক্তার নাহার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাকসেস মেথড একাডেমি এর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। আলোচনায় বক্তারা সাকসেস মেথড একাডেমি এর শিক্ষার্থীদের প্রসংশা ও সাকসেস মেথড একাডেমি আগামী পথচলার শুভকামনা জানান। অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়। এই বছর প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে ২৩০জন শিক্ষার্থীর বই বিতরণ করা হয়। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কেশবপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

টেকনাফ শামলাপুর বাজারে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার।

ধ্রুবতারা বরগুনা জেলার নতুন কমিটি গঠন যারা হল সভাপতি সম্পাদক।

বরিশাল-৩ আসনে তারেক রহমানের নির্দেশে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করলেন আঃ সত্তার খান

ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

ঢাকায় সাংবাদিক নির্যাতনের ঘটনায কয়রা সাংবাদিক ফোরামের নিন্দা

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প

ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন, সাক্ষাতের পর জানালেন বোন

মোটর বাইক দুর্ঘটনায় মাদ্রাসা সহ-সুপারের মৃত্যু

মার্চের আগ পর্যন্ত বই পাবে না মাধ্যমিকের ৭০ লাখ শিক্ষার্থী