https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 2 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন, সাক্ষাতের পর জানালেন বোন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান সুস্থ আছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সাথে দেখা করার পর ইমরানের বোন উজমা খান এ কথা জানিয়েছেন।

সাক্ষাতের পর আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উজমা খান বলেছেন, ‘আমার বোনদের (আলিমা খান এবং নওরীন খান) সাথে পরামর্শের পর আমি বিস্তারিত আপডেট দেব।’

এর আগে ইমরান খানের বোন উজমা খানকে মঙ্গলবার আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেয়া হয়েছে বলে খবর পাওয়া যায়। কারাগারে ইমরানের মৃত্যুর গুজবের মধ্যে তার দলের পরিকল্পিত বিক্ষোভের আগেই এই অনুমতি দেয়া হয়।
 
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের খবর অনুযায়ী, উজমা খানকে জানানো হয়েছিল যে তাকে জেল প্রাঙ্গণের ভেতরে ইমরান খানের সাথে দেখা করার অনুমতি দেয়া হবে। 
 
উজমা খান জানান, ‘অবশেষে সাক্ষাতের অনুমতি’ (ইমরান খানের সঙ্গে) পেয়ে তিনি খুশি এবং কারাগার থেকে ফিরে আসার পর গণমাধ্যমের সাথে কথা বলবেন।
 
এদিকে, আদিয়ালা কারাগারের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আদিয়ালা জেল রোডে আরও পাঁচটি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

তাহিরপুর সীমান্তে ভারতীয় চোরাই কয়লা জব্দ

অটো রাইস মিলে পায়ুপথে বাতাস ঢুকানোয় শ্রমিকের মৃত্যু, আটক ১ ।

দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ,ক্ষতিগ্রস্ত মৈত্রী এক্সপ্রেস

বাবুগঞ্জে ইসরত হোসেন কচি তালুকদারের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক মতবিনিময়

হান্নান মাসউদকে ‘হত্যার হুমকি’: সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে আটক

যাচাই-বাছাই শেষ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনে ১ জনের মনোনয়নপত্র বাতিল

গোমস্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

বিএনপির ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাবুগঞ্জে কৃষক দলের সবুজ অভিযানের সূচনা

বীরগঞ্জে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা।