https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বানারীপাড়ায় হতদরিদ্রের সম্পত্তি জবর দখল করে পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
Saiful Islam
মার্চ ৩১, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়ায় হতদরিদ্র পরিবারের সম্পত্তি জবর দখল করে পুকুর খনন ও পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুমি খেকো চক্রের চক্রাস্তে ও মদদে অন্যের জমি দখল করে বসত বিল্ডিং করছে এলাকার চিহ্নিত একটি পক্ষ। বারবার শালিশ বৈঠকে বসে ও নিজ পৈত্ত্বিক জমি ভোগ দখর করতে পারছে না ভুক্তভোগী পরিবারটি। তাইতো ঐ পরিবারটি
রোববার বেলা সাড়ে ১১টায় বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করে । এতে ভূক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ গ্রহণ করেন। জানা গেছে বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের মৃত মৌজে আলী মাঝির ৬ কন্যার ওয়ারিশকৃত জমির দুই কন্যার কাছ থেকে ২৫ শতক জমি ক্রয় করেন রফিকুল ইসলাম মিলনের পুত্র মো. রাসেল ! তিনি ২৫ শতক জমি ক্রয় করলেও অন্য বোনদের ওয়ারিশী সম্পত্তিসহ ১১০ শতক সম্পত্তি স্থানীয় ভূমিদস্যুদের সহায়তায় জোরপূর্বক দখল করেন । এতে অন্য ওয়ারিশ বোনেরা বাধা দিলে দুই সহোদর মিলন ও সেলিম তাদের খুন – জখমের হুমকি দেয় । ফলে সম্প্রতি মৃত মৌজে আলী মাঝীর মেয়ে রাবেয়া বেগম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা ৪৯৫/ ২০২৪ দায়ের করেন। ম্যাজিস্ট্রেট ফৌজদারী ১৪৪ / ১৪৫ জারি করেন। ঘটনা স্থলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন । কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেলিম ও মিলন ওই সম্পত্তিতে পুকুর খনন ও পাকা স্থাপনা নির্মাণ কাজ চলমান রেখেছেন । এ ব্যাপারে ভূক্তভোগী রাবেয়া বেগম অভিযোগ করেন, মিলন তাদের ওয়ারিশ প্রাপ্ত ৬ বোনের মধ্যে দুই বোনের কাছ থেকে ২৫ শতক জমি ক্রয় করেন। কিন্তু সে ১১০ শতক জমি দখল করে নিয়ে যায়। প্রতিবাদ করায় খুন জখমের হুমকি দেয়া হয় ।এমনকি তাদের লাশ বানিয়ে পুঁতে ফেলবে বলে মিলনের ভাই সেলিম হুমকি দেয় । হত দরিদ্র হওয়ায় তারা ন্যায় বিচার পাচ্ছেন না বলেও রাবেয়া বেগম জানান। মিলন এ অভিযোগ স্বীকার করে জানান রাবেয়া ও তার অন্য বোনেরা ওয়ারিশ মূলে ৭৫ শতাংশ জমি পাবেন । আমরা এটা পরবর্তীতে বসে সমাধান করে নেবো।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পিপি জানতে চাইলেন মমতাজের স্বামী কয়জন-নাম কী, থামালেন বিচারক

কুষ্টিয়া-১ আসনে মোঃ মোফাজ্জেল হক এর গণসংযোগ বাড়ছে পরিচিতি

বাবুগঞ্জে উঠান বৈঠকে সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ইউপি সদস্যের

অস্ত্রসহ ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত।

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধ ভাবে চলছে মডেল ডায়াগনষ্টিক সেন্টার, নেই কোনো নিবন্ধিত সাইনবোর্ড।

লংগদুতে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেলো ১৮ মেধাবী শিক্ষার্থী

নবাবগঞ্জে ভুমি কর্মকর্তার বিরুদ্ধে খাজনার অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

আসিফ মাহমুদের সময়ে একাধিক ফেডারেশনে অনিয়ম, বেড়েছিল অযোগ্য ব্যক্তিদের উপস্থিতি

কুমিল্লার বরুড়ায় জায়গা জমি নিয়ে বিরোধের জেরে ২ নিহত ৩ আহত