https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোয়াখালীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষের অপসরণের জন্য মানববন্ধন হয়েছে।

প্রতিবেদক
Saiful Islam
মার্চ ১২, ২০২৪ ৮:০১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

সাইফুল ইসলাম,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহাতাব উদ্দিন পাটোয়ারী কে প্রশাসনিক শাস্তির মাধ্যমে অপসরণের জন্য মানববন্ধন করেছে বিভিন্ন সময়ে অধ্যক্ষ কতৃক নির্যাতিত ব্যক্তি ও সুবিধাবঞ্চিত এলাকাবাসী ও সুশীল সমাজ।

সকালে বেগমগঞ্জ একলাশপুর গাবুয়া বাজারের এই মানববন্ধনে তাদের দাবি অধ্যক্ষ মাহাতাব পাটোয়ারী দীর্ঘদিন থেকেই এই প্রতিষ্ঠানের প্রধান হয়ে বিভিন্ন সরকারি অর্থ আত্মসাৎ করে স্বেচ্ছাচারীতার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করে।

তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অপবাদ দিয়ে বদলি অথবা বের করে দেয়।

ছাত্রদের জন্য বরাদ্দকৃত সরকারি প্রশিক্ষণ ভাতা কোনরকম খরচ না করে পুরোটাই সেই ভোগ করে।

কেউ কোন প্রতিবাদ করলে বলে প্রধানমন্ত্রীর আমার আত্মীয় আমাকে কেউ কিছু করতে পারবে না।

দুর্নীতির জন্য ২০১৬ সালে একবার বদলি করলেও অদৃশ্য শক্তির মাধ্যমে আবারও এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে এসে আরো বেপরোয়া হয়ে ওঠে এবং

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিদার হোসেন, শিক্ষক আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শামসুন্নাহার, সিরাজুল ইসলাম,

কেয়ারটেকার জাহিদুল ইসলাম, নিরাপত্তা প্রহরী পরিমল দে সহ এখন পর্যন্ত ১০-১২ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কে কৌশলে লাঞ্ছিত অপমান করে অন্য জেলা বদলি ও চাকরিচ্যুত করে নিজের পছন্দ মত লোককে উক্ত পদে আনে।

প্রতিষ্ঠানের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা শহীদ আনোয়ার হোসেন জানান ড্রাইভিং ট্রেডে কোন ড্রাইভার না রেখে তার ব্যক্তিগত ড্রাইভার দিয়ে প্রশিক্ষণ দিয়ে পুরো টাকাটাই তিনি মেরে দেন।

এলাকাবাসী প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন মামলা হামলার ভয় দেখায়।

মানববন্ধনে এলাকাবাসী বলেন দুর্নীতিবাজ অধ্যক্ষের কারণে এলাকার কোন ছাত্রছাত্রী এ প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনা তাই এই অধ্যক্ষকে তাড়াতাড়ি অপসারণের জন্য তাদের আজকের মানববন্ধন।

 

এই ব্যাপারে অধ্যক্ষের সাথে যোগাযোগ করতে প্রতিষ্ঠানে গেলে তাকে পাওয়া যায়নি।

পরে সাংবাদিকরা মুটোফোনে কল দিলে ব্যস্ত আছেন বলে কেটে দেয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পিপি জানতে চাইলেন মমতাজের স্বামী কয়জন-নাম কী, থামালেন বিচারক

এই দেশকে ‘হাসিনার দাফন’ থেকে বাঁচাতে বেগম জিয়াকে প্রয়োজন: ইশরাক

কয়রায় আগুনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দিলেন সাইফুল্লাহ্ আল মামুন

শ্যামনগরে শিক্ষার্থীদের আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ

অস্ত্রসহ ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে কিশোর কিশোরীদের সাথে আদর্শ পরিবার গঠন বিষয়ক সেশন অনুষ্ঠিত

দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর

ডাকাতি মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার-৯

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর।

ছাগলনাইয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ