https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরিষাবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর কিশোরের লাশ উদ্ধার- আটক ২

প্রতিবেদক
Saiful Islam
মার্চ ৩১, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মাসুদ রানা সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর উজ্জ্বল মিয়া (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- চর বালিয়া গ্রামের আঃ বারেক এর ছেলে আবু সাঈদ ও প্রবাসী শহিদুল ইসলাম এর ছেলে সাদ্দাম হোসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার(৩১ মার্চ) দুপুরে নিহতের বাড়ীর পাশের হাবিবুর রহমান হবি’র ছেলে আপেল এর পরিতক্ত সেফটি ট্যাংকি হতে দুর্গন্ধ বের হয়। পরে স্থানীয়রা সেফটি ট্যাংকির স্লাপ সরিয়ে দেখে ভেতরে নিহতের লাশ। পরে পুলিশকে এ সংবাদ জানালে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।

নিহত উজ্জল মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামের উসর আলী ছেলে। সে শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনিস্টিটিউ স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের বড় বোন অন্তরা জানান, গত (২৭ মার্চ) ইফতারের সময় উজ্জলের ইমো’তে একটি কল আসে। তখন সে শুধু পানি পান করে বাড়ী থেকে বেরিয়ে যায়। মা তাকে কোথায় যাস, বললে সে শুধু বলে এখনই ফিরে আসছি। কিন্তু রাত ১০টা পার হয়ে গেলেও সে ফিরে আসে না। তখন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর না পেয়ে রাত ১১টায় সরিষাবাড়ী থানায় গিয়ে নিহতের পিতা উসর আলী নিখোঁজের একটি ডায়রি করে।

স্থানীয়রা ধারণা করছেন, অনলাইন জুয়া খেলা কে কেন্দ্র করে সম্ভবত উজ্জ্বলকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর সার্কেল সোহরাব হোসেন বলেন, গত ২৭ মার্চ একটি ছেলে নিখোঁজ হয়েছে এমন একটি অভিযোগ আসে। দিয়েছিলো পরে আমরা তার অভিযোগ গ্রহণ করি এবং রাত্রি বেলা একটি ইমো নাম্বার থেকে ফোন দিয়ে টাকা দাবি করে। পরে সেই নাম্বারটা আমলে নিয়ে উদ্ধারের চেষ্টা করি। কিন্তু কিছুক্ষণ পর নাম্বারটি বন্ধ হয়ে যায়। পরে বিভিন্নভাবে তদন্তের চেষ্টা চলছিল। আজ হঠাৎ করে নিখোঁজের লাশ তার বাড়ীর পাশে একটি পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংকে পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবো।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের সঙ্গে জোট, পদত্যাগের হিড়িকে টানাপোড়েনে এনসিপি

১ জানুয়ারি বই পাচ্ছে না কোটির বেশি শিক্ষার্থী

নাটোরের বড়াইগ্রাম এ কলার গাছে তৈরি শহিদ মিনারে ফুল দিল শিক্ষার্থীরা

রাজারহাটে দুই দিনের অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

বড়াইগ্রামে এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রেললাইন উপড়ে ফেলেছে বিএনপির কর্মীরা দুটি বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ

পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার

নোবিপ্রবি ডেবেটিং সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুকূল হারালেন অলি, প্রায় ৫০ বছরের রাজত্বের অবসান

মাকে কাজের মেয়ের সঙ্গে রাখতেন আন্ডারগ্রাউন্ডে, ডিপজলকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য