https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রেললাইন উপড়ে ফেলেছে বিএনপির কর্মীরা দুটি বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৯, ২০২৫ ৬:২৭ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলেছে বিএনপির কর্মীরা। ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাত ৫টা ১০ মিনিটে গফরগাঁও স্টেশনে ঢোকার আগে জন্মেজয় এলাকায় দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় এ ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে রেলওয়ে নিরাপত্তাবাহিনী জানিয়েছে, ওই এলাকায় ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

উল্লেখ্য, শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এরপর বিষয়টি জানাজানি হলে মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কোরবানির বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহের খামারিরা

গুরুদাসপুরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-২

তরুণ আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের জন্মদিন আজ

আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে কয়রার মামুন

ছাগলনাইয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

‘তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, নিহত ঘুমন্ত শিশু

‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী

নেত্রকোণায় চার বছর পর পরশমনি হত্যাকান্ডের রহস্য উদঘাটন।

সরিষাবাড়ীতে মুক্তিযুদ্ধের সংগঠক এডঃ মতিয়র রহমান তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্যে দিয়ে বারহাট্টায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন