https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১ এপ্রিল ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দুর্নীতির ঘোষণা দেয়া এমপির পদ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ১, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ দুর্নীতির মাধ্যমে টাকা তোলার ঘোষণা দেয়ায় তার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ বাতিলের দাবিতে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের একাংশ বিক্ষোভ ও মানববন্ধন করেছে। অপরদিকে সংসদ সদস্যের সমর্থকরা মানববন্ধনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ দুর্নীতির মাধ্যমে টাকা তোলার ঘোষণা দেয়ায় তার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে আওয়ামী লীগের একাংশ। ছবি: সময় সংবাদ

নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ দুর্নীতির মাধ্যমে টাকা তোলার ঘোষণা দেয়ায় তার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে আওয়ামী লীগের একাংশ।

সোমবার (১ এপ্রিল) সকালে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা মানবন্ধন করেন।


এ সময় তারা আবুল কালাম আজাদের সংসদ সদস্য পদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ বাতিলের দাবি জানায়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ সমাবেশ করে।
অপরদিকে, একই সময় মালঞ্চি রেল গেটের পশ্চিমে সংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থকরা মানববন্ধনের বিপক্ষে মিছিল বের করে। এ সময় মিছিলটি রেলগেটের পূর্বপাশে আসার চেষ্টা করলে পুলিশি বাধায় ফিরে যায়।

লালপুরে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্যে নির্বাচনে খরচ হওয়া ১ কোটি ২৬ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে তোলার ঘোষণা দেন আবুল কালাম আজাদ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

পলক রহমানের কবিতা উৎসব

পাবনা সুজানগরে বীর মুক্তিযোদ্ধা চুন্নুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সরিষাবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর কিশোরের লাশ উদ্ধার- আটক ২

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর মোবাইল ব্যবসায়ীদের

মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে হবে আব্দুল বারী

কুবি রোভার স্কাউটস’র বার্ষিক ডে ক্যাম্প ও দায়িত্ব হস্তান্তর

মহিলা আনসার-ভিডিপিকে অনৈতিক কাজের প্রস্তাব দেন আনসার ভিডিপি অফিস কর্মকর্তা মাসুদ রানা