https://www.facebook.com/shirsokhabor/
Friday , 5 April 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পীরগঞ্জ অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় ৫ তরুনীসহ আটক ১২

শেখ মশিউর রহমান, রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে পাঁচ নারী ও সাত খদ্দেরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌরসভার প্রজাপাড়া তিন মাথা এলাকায় বাবলু মিয়ার ভাড়াটিয়া দুলু মিয়ার বাসা থেকে ৪ নারী ও ৬ খদ্দেরকে আটক করে পীরগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন গাইবান্ধা গোবিন্দগঞ্জের সুমি, পীরগঞ্জের ধুলগাড়ীর শ্যামলী খাতুন, দিনাজপুর নবাবগঞ্জের সানজিদা আক্তার ইতি,মুন্সিগঞ্জের সুমাইয়া, পীরগঞ্জের দুলু,রশিদুল,স্বপন,রফিকুল,শিহাব ও উত্তম চন্দ্র পাল।
অপর এক অভিযানে মদনখালী ইউনিয়নের খয়েরবাড়ী মনোয়ারের বাড়ী থেকে মুন্সিগঞ্জের জেসমিন আক্তার ও মনোয়ারকে আটক করে পীরগঞ্জ থানার পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে শুক্রবার বিচারের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পৌরসভার ভাড়া নেওয়া দুলুর তার ভাড়া নেওয়া বাসায় দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঐ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির ভিতরে বিভিন্ন কক্ষ থেকে ৬ যুবক ও ৪ নারীকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, শ্যামলী খাতুন ও দুলু দম্পতি পীরগঞ্জে এসে পৌর শহরে বাড়ি ভাড়া নিয়ে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করেন। ভাড়া বাসায় দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু কর্মকর্তাসহ বিভিন্ন নেতা ও কতিপয় জনপ্রতিনিধিকে হাত করে দুলু শ্যামলী দম্পতি ও মনোয়ার হোসেন তার এ অনৈতিক ব্যবসা চালিয়ে আসছেন।
এ অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায় এবং পুলিশ প্রশাসনের এ ধরনের অীভযান অব্যাহত রাখার দাবী জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

স্বামী মাটির ব্যাংকে টাকা রাখতে নিষেধ করায় অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের শ্রদ্ধায় আব্দুল ওহাব খানকে স্মরণ

পূর্ণাঙ্গ ফলাফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না: জামায়াত আমির

লালমনিরহাটে শিক্ষকের মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন!

কালীগঞ্জে জামিনে বের হয়ে বাদীর কান কামড়ে ছিঁড়ে নিলো আসামীরা।

গোমস্তাপুরে মাঠ দিবস পালন

সড়কের পাশে পড়েছিল মেকানিকের মরদেহ

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ধসে পড়ে আহত-৩

ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে থাকতে পারবেন না

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ০১