https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 12 February 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পূর্ণাঙ্গ ফলাফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা ও সংগ্রহ না করা পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ত্যাগ করবেন না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না।’ নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের রায়ের সুরক্ষা দিতেই তিনি এই কড়া বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

দলীয় সূত্রমতে, কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের কারচুপি বা অনিয়ম না হতে পারে, সে জন্যই নেতাকর্মীদের শেষ সময় পর্যন্ত উপস্থিত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, আজ সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের প্রশ্নে বহুল আলোচিত ঐতিহাসিক গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শনে সেনাবাহিনী

টাঙ্গাইলে ৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-গহনা কিনলেন মা, উদ্ধার করলো পুলিশ

ন্যায্য মূল্য বঞ্চিত চাষীরা আখ বেচছেন ফেরী করে

নারীর সিজারের পর চিকিৎসকরা বললেন ‘পেটে বাচ্চা নেই’, সন্তান চুরির মামলা

বরিশাল-৩ আসনে তারেক রহমানের নির্দেশে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করলেন আঃ সত্তার খান

কাঁঠালিয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বরিশাল-৩: জয়নুল আবেদীনের পক্ষে চাঁদপাশায় জাকির মেম্বারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

কাফনের কাপড় পরে অনশনে শিক্ষকেরা

প্রশাসন দখলের কথা বলা নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠালো জামায়াত

নানা আয়োজনে নবাবগঞ্জ থানা প্রেসক্লাবের বনভোজন পালিত