https://www.facebook.com/shirsokhabor/
Friday , 10 May 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চৌমুহনী বাজারের অগ্নি নির্বাপণের কারণ পুকুর সংকট নিরাশরে মানববন্ধন

আবু নাছের, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর চৌমুহনী বাজারের অগ্নি নির্বাপণের কারণ পুকুর সংকট নিরাশরে মানববন্ধন জন্য মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় চৌমুহনী পাবলিক হলের সামনে ফেনী- নোয়াখালী মহাসড়কে সামনে এ মানববন্ধনে বক্তারা বলেন গেলো কয়েকদিন আগে বড় মসজিদ সংলগ্ন দোকানগুলোতে লাগা আগুণ নিভাতেও এই পুকুর বা জলাধারের সংকটটি স্পষ্ট হয়ে উঠে। অথচ বড় মসজিদের পাশেই একটি বড় পুকুর সহ আাশেপাশে কয়েকটি পুকুর রয়েছে। বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রয়াসে এইসব পুকুর দখল এবং ভরাট হতে হতে ক্রমশ তার অস্তিত্ব হারাতে বসেছে।

বক্তারা আরো বলেন বাজারের ভিতরে থাকা অতি দ্রুত বড় মসজিদের পুকুরটি ভরাট বন্ধ এবং দখলমুক্ত করণ জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি চৌমুহনী বাজারের ক্রমবর্ধমান যানজট যা মানুষকে অতিষ্ঠ করে তুলছে। নানা উদ্যোগ নিলেও জনগন কোন অগ্রগতি দেখতে পাইনি।

এছাড়াও ব্যস্ত এ বাজারে মহাসড়কের পাশে যত্রতত্র বাজার বসিয়ে, ময়লা ফেলে, মহেশগঞ্জ বাজারে বড় ভারী যানবাহন বসিয়ে রেখে মানুষের জীবনকে দুর্বিসহ করে তোলা হয়েছে, আমরা এসব নিয়ে উদ্বেগ জানাই এবং কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবী জানাই। পরিকল্পিত নগরায়নের সমন্বিত উদ্যোগ এবং সবাইকে এক মঞ্চে আসার আহবান জানাই আমরা, আমাদের সুন্দর আগামীর জন্য।

যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে আজকের এ মানববন্ধন। জাতীয় পুরস্কার বিজয়ী স্বেচ্ছাসেবী সংস্থা ধ্রুবতারা আয়োজিত আজকের এ মানববন্ধনে আরো যেসব সংগঠণ সক্রিয় অংশগ্রহণ করেছে তারা হলো “বেগমগঞ্জ সাংস্কৃতিক জোট”, মুক্ত পাঠাগার, শিখা সংসদ, এবিও ব্লাড অর্গানাইজেশন, নোয়াখালী ব্লাড ফাইটার্স, রাজগনজ ছাত্র যুব কল্যান ফাউন্ডেশন, নোয়াখালী সাইবার, ওয়ারিয়র্স, রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী, বেগমগঞ্জ ব্লাড গ্রুপ, নোয়াখালী ইয়ুথ ডেভেলপম্যান্ট এলায়েন্স, আলোকিত বেগমগঞ্জ ও অন্যান্য সমমনা সংগঠন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সিইও, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যান উপকমিটির সদস্য, জাতীয় যুব কাউন্সিলের নোয়াখালী জেলা দায়িত্বপ্রাপ্ত অমিয় প্রাপণ চক্রবর্তী (অর্ক)। আরো উপস্থিত আছেন অংশগ্রহণকারী সকল সংগঠণ এর নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সভাপতি।
পরে মানববন্ধনের ব্যানার নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করেন স্বেচ্ছাসেবীরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত