https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১২ নভেম্বর ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোমস্তাপুরের রহনপুর-বাঙ্গাবাড়ী রাস্তার কাজের উদ্বোধন ও সুধী সমাবেশ

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ১২, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাখাওয়াত হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন রহনপুর টু বাঙ্গাবাড়ী পর্যন্ত সড়কের উদ্বোধন ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এই প্রকল্পের মধ্যে রহনপুর পৌর এলাকার কাঠিয়াপাড়া থেকে শুরু করে পুরাতন বাজার বেইলি ব্রীজ পর্যন্ত ২৪ ফিট চওড়া আরসিসি ও কার্পেটিং রাস্তার কাজ শুরু হবে।
রবিবার (১২ নভেম্বর) বিকেলে ৩টায় এই নির্মান কাজের ফলক উন্মোচন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। পরে প্রসাদপুর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে রহনপুর পৌরসভা আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহসহ অন্যরা।
উল্লেখ্য, সড়ক ও জনপদ অধিদপ্তর,সড়ক বিভাগ চাঁপাইনবাবগঞ্জের বাস্তবায়নে এই সড়কের কাজটি প্রায় ১১কোটি টাকা ব্যায়ে নির্মান করা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক