https://www.facebook.com/shirsokhabor/
Monday , 26 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মানিককাঠী বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম রবিন

মানিককাঠী বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম রবিন

বাবুগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা–২০২৫ অনুযায়ী মানিককাঠী বালিকা দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রবিন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমেদের গত ১৫ জানুয়ারি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নবগঠিত এই পরিচালনা কমিটিকে আগামী দুই (২) বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে বোর্ডের বিধি-বিধান ও নীতিমালা অনুসরণ করে মাদ্রাসার শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভাপতি হিসেবে আরিফুল ইসলাম রবিনের মনোনয়নে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, একজন শিক্ষিত, মার্জিত ও দায়িত্বশীল নেতৃত্ব মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নবনিযুক্ত সভাপতি আরিফুল ইসলাম রবিন বলেন,
“এই দায়িত্ব আমার জন্য অত্যন্ত সম্মানজনক ও চ্যালেঞ্জিং। মানিককাঠী বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষা পরিবেশ উন্নয়ন, আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”

তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পরকীয়ার কারণেই সম্রাটকে হত্যা করে বন্ধু মমিন।

তথ্য জানতে চাওয়ায় পাঁচ সাংবাদিককে আটকিয়ে গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি এসি ল্যান্ডের

নবাবগঞ্জে প্রাচীন গণেশ মূর্তি উদ্ধার

তাহিরপুর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান

সীতাকুণ্ডে ১৭ দিন ব্যাপী চলবে সিকিউর সিটির বিক্রয় উৎসব

ইনোভেটিভ ফার্মা’র মালিকসহ ৫জনের বিরুদ্ধে মামলা

ভোটের সময় সাংবাদিককে বাধা দিলে ২-৭ বছরের জেল

খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বেগমগঞ্জে কৃষকদলের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বরিশাল-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ফারদিন ইয়ামিনের মনোনয়নপত্র দাখিল

আমতলীতে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে আহত-০৪