https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১৯ মে ২০২৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ফিতা কাটা পর্যন্তই সীমাবদ্ধ জবি ছাত্রী হলের মেডিকেল কার্যক্রম

প্রতিবেদক
Amirul Islam
মে ১৯, ২০২৪ ৭:৫১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে ১২০০ শিক্ষার্থীর জন্য একটি মেডিকেল সেন্টার উদ্বোধন করা হয় কিন্তু পাওয়া যাচ্ছে না কোনো চিকিৎসা সেবা।

উদ্বোধনের বছর ঘুরলেও চালু হয়নি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মেডিকেল সেন্টার। উক্ত মেডিকেল সেন্টারের জন্য হল ফি তে মেডিকেল ফি বাবদ ৫০ টাকা করে জমা দেন ১২০০ শিক্ষার্থী।তবুও এখনও তালা ঝুলছে মেডিকেল সেন্টারের দরজায়।

ছাত্রী হলের প্রভোস্ট ড. দীপিকা রাণী সরকার জানান, মেডিকেল সম্পর্কে সবকিছু কর্তৃপক্ষের হাতে ন্যস্ত।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন।মেডিকেলের জন্য সার্বক্ষণিক চিকিৎসক রাখাসহ সবকিছু আলোচনাধীন রয়েছে।

গত ১৭ জুলাই,২০২৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে মেডিকেল সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মিতা শবনম, উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার। এসময় উপস্থিত ছিলেন হলের হাউজ টিউটর ও সহকারী হাউজ টিউটর এবং ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য মেডিকেল সামগ্রী বলতে শুধু হুইল চেয়ার ছাড়া আর কোনো সরঞ্জাম এখনো দৃশ্যমান হয় নি।কোনো ধরনের মেডিকেল সেবা ও পাননি ছাত্রীরা

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে পৃথক দুটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিল্টন ৮০০ পিস ইয়াবা সহ আটক

ছাত্রদলকে ‘চাচ্চু’ ও ‘চান্দাভাই’ আখ্যা দিয়ে যে হুঁশিয়ারি দিলেন রাকসুর জিএস

ছাগলনাইয়ায় টাউন ফার্মা’র ৩য় শাখার শুভ উদ্বোধন

বাবুগঞ্জে ঈদের আনন্দ পৌঁছে দিতে চরাঞ্চলে ইউএনও আসমা উল হুসনার খাদ্যসামগ্রী ও শাড়ি বিতরণ

ইবি ‘অভয়ারণ্যে’র পরিবেশবান্ধব গাছ বিতরণ

কৃষককে গলা কেটে হত্যা, স্ত্রীসহ আটক ২

আসাদুজ্জামানের জীবন ১ বছর ধরে শিকলে বন্দি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র সিরাজগঞ্জ জেলা কমিটি অনুমোদন

দোয়ারা বাজার ঘিলাছড়া স্কুল এন্ড কলেজে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একদিন” সাক্ষর করেন একসপ্তাহের

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান