https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৬ জুলাই ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লংগদুতে অর্থনৈতিক শুমারিতে অগ্রাধিকার পায়নি বেকার যুবকরা

প্রতিবেদক
Saiful Islam
জুলাই ৬, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বিপ্লব ইসলাম, লংগদু রাংগামাটিঃ

রাংগামাটির লংগদুতে অর্থনৈতিক শুমারি -২০২৪ জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ৭ টি ইউনিয়নে চারটি জোনে বিভক্ত করে সম্প্রতি তালিকাকারী নিয়োগ দিয়েছে উপজেলা পরিসংখ্যান অফিস। যার ৩দিনের প্রশিক্ষন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সেখানে তালিকাকারীদের জন্য নাস্তা ও খাবার বাবদ বরাদ্দের টাকা বন্টন নিয়েও অনিয়ম পাওয়া গেছে।

জানা যায়, শিক্ষিত বেকার যুব/ যুব মহিলাদের ও বিগত দিনে বিভিন্ন শুমারির কাজে অভিজ্ঞ দক্ষ জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়ার বিধান রয়েছে। তবে লংগদু উপজেলায় চিত্র তার উল্টো। এখানে যুবদের বঞ্চিত করে বেসরকারি চাকরিজীবী, অনভিজ্ঞ, জনপ্রতিনিধি সহ মধ্য বয়সী পুরুষ ও নারীদের নিয়োগ দেয়া হয়েছে।

অভিযোগ রয়েছে উপজেলা পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান কর্মকর্তা শাহরিয়ার রশীদ চৌধুরী স্বজনপ্রীতি করে তার পছন্দের লোক দিয়ে তালিকা প্রস্তুত করে তালিকাকারী নিয়োগ দিয়েছে। যা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে শুরু করে জনমনে। জনবল নিয়োগটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ না করে গোপনে পরিসংখ্যান অফিস হতে জনশুমারির তালিকা থেকে এবং পছন্দের লোক ফোন করে আনা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সরেজমিনে প্রশিক্ষণ কেন্দ্র গুলো ঘুরে দেখা যায়, অংশগ্রহণকারী অধিকাংশ মধ্য বয়সী পুরুষ ও মহিলাদের অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়াও প্রশিক্ষণে তালিকাকারীদের জন্য নাস্তা ও দুপুরের খাবার বাবদ বরাদ্দ ৩০০ টাকা যা ভ্যাট বাদে ২৬১ টাকা।সেখানে ১৭৫ কিংবা ১৮০ টাকার নাস্তা ও খাবার দেয়া হয়েছে। একই চিত্র সব প্রশিক্ষণ কেন্দ্রে ফলে খাবারের মান নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

এ নিয়ে কথা হয় নিয়োগ বঞ্চিত পূর্বে অংশগ্রহণকারী একাধিক প্রার্থীর সাথে। নাম প্রকাশ না করার শর্তে তারা জানায়, জনশুমারী সহ বিভিন্ন শুমারীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের।এ সূত্রে পরিসংখ্যান অফিস থেকে তাদের ফোন করে জানানো হয়নি এবং ডাকা হয়নি। অথচ অভিজ্ঞতা থাকা স্বত্বেও নিয়োগ না দিয়ে পরিসংখ্যান কর্মকর্তা তার পছন্দমত তালিকা সাজিয়ে নিয়োগ দিয়েছে।

সেখানে জনপ্রতিনিধি,চাকুরি জীবী নিয়োগ পেয়েছে। এমনকি তারা অভিযোগ করে বলেন, অনেকে ভাইভা না দিয়েও নিয়োগ পেয়েছে যা প্রশ্নবিদ্ধ।

সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ডের স্থানীয় বেকার যুব/যুব মহিলাদের নিয়োগ না দিয়ে অন্য ওয়ার্ডের লোক নিয়োগ দেয়া হয়েছে,কোনো ওয়ার্ডের ৪/৫ জন করেও পেয়েছে আবার কোনো কোনো ওয়ার্ডের ১ জনকেও নিয়োগ দেওয়া হয়নি। বঞ্চিতদের অভিযোগ নিয়োগের অনিয়ম ধামাচাপা দেওয়ার জন্যই নিয়োগ বিজ্ঞপ্তি কোথাও প্রকাশ হয়নি।তাই এ বিষয়ে তদন্ত করা প্রয়োজন। সরকারের পদক্ষেপ থাকলেও বাস্তবে বেকার সমস্যা সমাধান হচ্ছে না অথচ কাজে যুবদের অগ্রাধিকারেই কমতে পারে বেকারত্ব।

এ বিষয়ে উপজেলা পরিসংখ্যান অফিসার শাহরিয়ার রশীদ চৌধুরীর অফিসে গেলে তাকে পাওয়া যায়নি একাধিক বার নাম্বার এবং ওয়াট্সএ্যাপে কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তথ্য নেওয়ার জন্য জেলা পরিসংখ্যান অফিসার নুরুজ্জামানের নিকট মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে রেকর্ড করছি কেনো এবং রেকর্ড করার পূর্বে অনুমতি নেইনি কেনো বলে প্রতিবেদকের সাথে রাগান্বিত হয়ে নামাজের দোহাই দিয়ে পরবর্তী কখন ফোন দিবে এটাও না বলে ফোন কেটে দেয়।

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কে একাধিকবার মুঠোফোনে ও ওয়াট্সএ্যাপে কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল দাশ বাবু বলেন,অনিয়মের বিষয়টি আমি খতিয়ে দেখবো।তবে যদি অনিয়ম হয়ে থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ - আন্তর্জাতিক