https://www.facebook.com/shirsokhabor/
Monday , 2 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে নিখোঁজের ৩ দিন পর ধানক্ষেতে মিলল কৃষকের মরদেহ!!

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর থেকে নিখোজের ৩ দিন পর আব্দুস সামাদ (৪৫) নামের এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার মদনপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুস সামাদ মদনপুর গ্রামের মৃত ইয়াজউদ্দিনের ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামিম আহমেদ বলেন, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে আব্দুস সামাদ রাতের খাবার খেয়ে মদনপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে বাড়ির পার্শ্ববর্তী মদনপুর গ্রামের মাঠের ধানক্ষেতে তার অর্ধগলিত মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জবি ডিবেটিং সোসাইটির নির্বাচন স্থগিত

বরিশাল-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ফারদিন ইয়ামিনের মনোনয়নপত্র দাখিল

কুবি রোভার স্কাউটস’র বার্ষিক ডে ক্যাম্প ও দায়িত্ব হস্তান্তর

নোয়াখালীতে কৃষি সম্প্রসারণ বার্ষিক তদারক ও পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত।

গোমস্তাপুরে শেখ কামালের ৭৪তম জম্মবার্ষিকী পালিত

তারেক রহমানের বাসভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগান কতৃক ৭ই মার্চ উদযাপন

জবি শিক্ষকের ইয়ং সাইন্টিস্ট অ্যায়ার্ড

বরাবরের মতো শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন আনসার সরোয়ার।

রামপুরের বানরঃ খাদ্যাভাবে ছড়িয়ে পড়ছে চারপাশের গ্রাম জনপদে