https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরিষাবাড়ীতে কোটা আন্দোলনকারী নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত ও প্রতিবাদ সমাবেশ 

প্রতিবেদক
Saiful Islam
জুলাই ১৭, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মাসুদ রানা সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি :

কোটা আন্দোলনকারী নিহতদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল সাড়ে তিনটায় উপজেলার পৌরসভার রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা নামাজ ও  অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় উপজেলার পৌরসভার সরকারি বঙ্গবন্ধু কলেজ, সরিষাবাড়ী অনার্স কলেজসহ আশপাশের কয়েকটি কলেজের তিন  শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

গায়েবানা জানাজায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার (১৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে যেসব ভাইয়েরা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য গায়েবানা জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন তারা ।

ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষার্থী মাহি শাহরিয়ার। রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় অংশ নিয়েছিলেন তিনি। কথা হলে তিনি বলেন, দেশের ক্লান্তি লগ্নে ও সাধারণ শিক্ষার্থীদের যোক্তিক দাবি, এর উপর ছাত্রলীগের যে বর্বরোচিত হামলা, আমার মায়ের বুক খালি করা হচ্ছে আমার বোনের উপর অত্যাচার করা হচ্ছে এই বিষয়গুলো আমরা কেউ অজানা না। এই বিষয়গুলো নিয়ে আমরা এক প্রতিবাদ সমাবেশে, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। যৌক্তিক আন্দোলনে ছয়জন বীর সন্তান নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনায় গায়েবানা জানাজায় অংশ গ্রহণ করছি।

সরিষাবাড়ী সরকারি বঙ্গবন্ধু কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ফারাবী কবির তাসিন বলেন, গতকাল রংপুরে পুলিশের গুলিতে আমাদের আন্দোলনকারী বড় ভাই আবু সাঈদ শহীদ হন। আমরা তার আত্মার মাগফেরাত কামনায় গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছি। গায়েবানা জানাজার ইমাম ও উপজেলার সাতপোয়া জামতলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন বলেন, গতকাল আন্দোলনকারী ছয় ভাই তাদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে দুনিয়ায় বুকের থেকে চলে গিয়েছে । আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং গায়েবানা জানাজা নামাজ আদায় করছি। নামাজ শেষে সকলের জন্য দোয়া করা হবে।

জানাজার নামাজ শেষে নামাজে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এক প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি উপজেলার রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে, সালমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সালমা খাতুন মহিলা কলেজ রোড হয়ে সরিষাবাড়ী আরামনগর বাজারে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,  আমরা ক্ষমতাসীন দলের নেতাদের বলতে চাই আপনার যে বলছেন বিরোধী দল বা অন্য কোন দল আমাদের আন্দোলন কে নিয়ন্ত্রন করছে এটা আপনাদের ভুল ধারণা। আমরা বিরোধী দল বা অন্য কোন দল ধারা নিয়ন্ত্রিত না, বিষয়টি আমারা খোলাসা করতে চাই। এরপর বক্তারা তাদের দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি গড়ে তোলার আল্টিমেটাম দেন।

প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। সারাদেশে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রূপালী ব্যাংক নরসিংদী কর্পোরেট শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫, না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদীনের উপস্থিতিতে বাবুগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপি, শতভাগ বিজয়ের সম্ভাবনা দেখছেন নেতাকর্মীরা

ব্রীজের ভাঙ্গা অংশে তরুনীর পা আটকে উদ্ধারে ফায়ার সার্ভিস

আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে কয়রার মামুন

নবাবগঞ্জে পিকনিকের বাসের  চাপায় শিশু নিহত

মসজিদের নাম নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা

‘পুতুল ভেবে কাছে গিয়ে দেখি মুখ পোড়ানো-গলাকাটা মরদেহ’

সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩