https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 7 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রূপালী ব্যাংক নরসিংদী কর্পোরেট শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

নরসিংদী,জেলা প্রতিনিধি:

আজ শনিবার (০৬/০১/২৩) তারিখ সকাল
১০ টা থেকে রূপালী ব্যাংক নরসিংদী কর্পোরেট শাখার উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, (পরিচালক) রূপালী ব্যাংক লিমিটেড । সভাপতিত্ব করেন জনাব মোঃ শাফি উদ্দিন, (এ জি এম) রূপালী ব্যাংক লিমিটেড, কর্পোরেট শাখা নরসিংদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মইনুউদ্দিন মাসুদ (ডি জি এম) রূপালী ব্যাংক লিমিটেড, জোনাল অফিস নারায়ণগঞ্জ। উক্ত অনুষ্ঠানে রূপালী ব্যাংক লিমিটেড, নরসিংদী কর্পোরেট শাখার ম্যানেজারসহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন রূপালী ব্যাংক লিমিটেড ব্যাংকিং সেবার পাশাপাশি প্রতি বছর শীতকালে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে। তিনি আরো বলেন প্রতি সেবা মূলক প্রতিষ্ঠানকে বিভিন্ন ভাবে গরিব ও অসহায় মানুষের পাশে খুবই দরকার। শীতবস্ত্র পেয়ে উপস্থিত সবাই রূপালী ব্যাংক লিমিটেড এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত