https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 7 July 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজের তথ্য গুজব : ডিএমপি

শনিবার (৬ জুলাই) সকাল থেকে ‘৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ’ এমন একটি পোস্ট দেখা যেতে থাকে সামাজিক  যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডিতে।

পোস্টগুলোতে বলা হয়, ‘ব্রেকিং নিউজ, গত ৪৮ ঘণ্টায়  ঢাকা ও চট্টগ্রামে ৩৫ শিশু নিখোঁজ হয়েছে।’

এই অভিযোগকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছে  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, তদন্তে দেখা গেছে, একের পর এক শিশু নিখোঁজ হওয়ার এই অভিযোগ ভিত্তিহীন। নিখোঁজ হিসেবে যাদের পোস্ট করা হয়েছিল তাদের অনেককে পরে পাওয়া গেছে। আবার পাওয়া গেলেও তা আর জানানো হয় না।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি।’

একই বক্তব্য দেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলমও।

এ প্রসঙ্গে ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ হয়েছে এমন কোনো তথ্য ডিএমপির কাছে নেই।’

তিনি আরো জানান, গত ৪ থেকে ৬ মে পর্যন্ত ৭২ ঘণ্টায় বিভিন্নভাবে শিশু নিখোঁজের ঘটনায় বিভিন্ন থানায় ৩৩টি জিডি করা হয়েছে। জুন মাসে, ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত ৭২ ঘণ্টায় ৩৬টি জিডি করা হয়েছে। একইভাবে, ৪ থেকে ৬ জুলাই ৭২ ঘণ্টায় ৩২টি জিডি করা হয়।

ডিএমপি অতিরিক্ত কমিশনার আরো বলেন, সামাজিক  যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ‘৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ হয়েছে’ এমন তথ্য সঠিক নয়।

এছাড়া নিখোঁজ হওয়ার শিশুদের পরবর্তীতে সন্ধান পাওয়া গিয়েছে বলেও জানান তিনি।

সূত্র : ইউএনবি

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরের কৈখালীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

দরপত্র আহ্বান না করেই, কাটা হলো হাসপাতালের লক্ষাধিক টাকার ৫ গাছ

বরিশাল-৩: নবনির্বাচিত সাংসদ  জয়নুল আবেদীনকে মন্ত্রীত্ব না দিলে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

সন্ধ্যার মধ্যে ৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রাজশাহীর তানোর উপজেলায় এবং চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় একই হাতির তাণ্ডবে ২ জনের মৃত্যু হয়েছে।

ইলিয়াস আলী গুম তদন্ত বোর্ডের ‘রহস্যজনক’ বিলুপ্তি

গোলাপগঞ্জে ইউনাইটেড ফোরাম অফ নিউজার্সির ১২টি পরিবারে নগদ অর্থ বিতরন

জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে ‘নীলকণ্ঠ পাখি’ বললেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

শিক্ষকের প্রশ্ন ফাঁস,তদন্তের সময়সীমা শেষ হলেও নেই অগ্রগতি

বাবুগঞ্জে শিশু রাইসা হ.ত্যা: প্রধান আসামি গ্রেপ্তার, বাবার আত্মসমর্পণ; ‘চিরকুট’ নিয়ে নতুন রহস্য