https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ৩০ আগস্ট ২০২৪ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ফার্মেসিতে মাথায় অস্ত্রোপচারে ৯ মাসের শিশুর মৃত্যু

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ৩০, ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নাটোর শহরের বন বেলঘড়িয়া বাইপাস মোড় এলাকায় ভুল চিকিৎসায় ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শিশু আসিফ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার দমদমা গ্রামের আসাদুলের ছেলে।

অভিযুক্ত হাবিবুর রহমান বনবেলঘড়িয়া বাইপাসের বাসিন্দা হাসেন আলীর ছেলে এবং রেনু ফার্মেসির মালিক।

স্থানীয়রা জানায়, কোন ধরনের লাইসেন্স ছাড়াই হাসেন আলী এলাকায় ওষুধের ফার্মেসি খোলেন এবং নিজেই রোগীদের চিকিৎসা করতেন। কিছু দিন ধরে তার ছেলে হাবিবুর রহমানও বাবার দোকানে ওষুধ বিক্রির পাশাপাশি রোগীদের চিকিৎসা করে আসছে।

বুধবার দুপুরের পর আসিফের মা তার সন্তানের মাথায় টিউমারের চিকিৎসা করাতে ওই ফার্মাসিতে নিয়ে আসে। দেখে হাবিবুর রহমান তাকে বলেন, ছোট একটি অপারেশন করাতে হবে। পরে শিশু আসিফের টিউমার অপারেশন করতে গেলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর হাবিব শিশুটির বাবা মাকে জানান অপারেশনের পর শিশুটি ঘুমাচ্ছে। এসময় চিকিৎসক হাবিবের কথা এলোমেলো মনে হলে আসিফের স্বজনরা চিৎকার-চেঁচামেচি করতে থাকে। ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন ওই দোকানসহ বাড়ি ঘিরে ফেলে হাসেন আলী ও তার ছেলে হাবিবুরকে আটকে রাখে।

dhakapost

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী হাসেন আলী ও তার ছেলে হাবিবুরের বিচার দাবি করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে। তবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিষয়গুলো ধামাচাপা দিয়ে রেখেছেন। নিহত আসিফের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের বলেন, শিশু আসিফের অপারেশন করতে গিয়ে মৃত্যুর ঘটনায় এলাকাবাসী থানা পুলিশকে জানালে পুলিশ এবং সেনাবাহিনীর টিম গিয়ে হাবিবুর রহমান এবং তার বাবা হাসান আলীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাবিবুর ওই শিশুর শরীরে অপারেশন করার কথা স্বীকার করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আমিনপুরে গণ কবর (গণ হত্যার স্থান) সংরক্ষণের দাবি সচেতন মহলের

ইনোভেটিভ ফার্মা’র মালিকসহ ৫জনের বিরুদ্ধে মামলা

জনতার অর্থে নির্বাচন করতে চান ব্যারিস্টার ফুয়াদ, প্রকাশ্যে বিকাশ–নগদ নম্বর

যুবকরাই গড়তে পারবে আগামীর সোনার বাংলা : এবিএম জাফর উল্ল্যা।

নন্দন রায় ও তার সহযোগিদের হুমকির প্রতিবাদে ভূক্তভোগী মাধব বনিকের সংবাদ সম্মেলন

বরিশাল-৩: ট্রাক প্রতীকে ভোট চেয়ে ফারদিন ইয়ামিনের গণসংযোগ

কাতারের নাজমায় ডায়নামিক ফ্যাশন ট্রেডিং-এর যাত্রা শুরু

সঞ্চয়ের টাকা তুলতে পোষ্ট অফিসে গ্রাহক হয়রানি

স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, জড়িত তারই দুই সহপাঠী

সুনামগঞ্জে দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী কুস্তি খেলার উদ্বোধন