https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 8 August 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ড. ইউনূস দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন : নতুন অ্যাটর্নি জেনারেল

নোবেলজয়ী ড. ইউনূস এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আন্দোলনে সব শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন।

তিনি বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্ন কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ। অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই লক্ষ্য থাকবে। অ্যাটর্নি জেনারেল দ্রুত সুপ্রিমকোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান। নতুন সরকার গঠনের পর নীতি-নির্ধারকরা বিচারপতিদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

এর আগে সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোবিপ্রবির বিএমএস বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছে নোবিপ্রবি ছাত্রলীগ

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচন করতে বাধা নেই

লালপুরে স্কুল কমিটির সভাপতির হাতে শিক্ষক লাঞ্চিত

রাজারহাটে সপ্তম শ্রেণী পড়ুয়া এক কিশোরিকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা

বড়াইগ্রামে পৌরসভা ও ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমাদান

গোমস্তাপুরে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্ভোধন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র সিরাজগঞ্জ জেলা কমিটি অনুমোদন

নোয়াখালীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বহিঃস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

গোমস্তাপুরে স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন

বরিশাল-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলামের ব্যাপক গণসংযোগ