https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 21 May 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লালপুরে স্কুল কমিটির সভাপতির হাতে শিক্ষক লাঞ্চিত

স্টাফ রিপোর্টারঃ

লালপুরে ৯নং এবি ইউনিয়নে বহরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক খন্দকার মোঃ ফরহাদ হোসেন বিদ্যালয়ে কয়েকদিন না আসায় উক্ত বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ এর সিদ্ধান্ত মোতাবেক সহকারী শিক্ষক মো:ফরহাদ হোসেনের বেতন কর্তন করলে, সহকারী শিক্ষক মোঃ ফরহাদ হোসেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম (বকুল) কে বেতন কর্তনের বিষয়টি অবগত করেন। এমপি মহোদয় স্কুল কমিটির সভাপতি রাজু আহমেদকে মোবাইল ফোনের মাধ্যমে সহকারি শিক্ষক ফরহাদ হোসেনের বেতন কর্তন না করার জন্য অনুরোধ করেন। আজ রবিবার ২১ মে দুপুর ২টার দিকে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেনকে বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি রাজু আহমেদ বলেন তুমি এমপি মহোদয়ের কাছে আমার বিরুদ্ধে নালিশ করেছ কেন এমপি আমাকে ফোন

দিয়েছিল আমি এমপির কথা শুনবো না আমি স্কুল কমিটির সভাপতি তোমার বেতন কর্তন করব। এই বলে সহকারি শিক্ষক ফরহাদ হোসেনকে খারাপ ভাষায় গালাগালি করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উক্ত বিদ্যালয়ের অফিস রুমে প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর সামনে উক্ত বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ ও তার চাচা গেটম্যান দীন মোহাম্মদ সহকারী শিক্ষক ফরহাদ হোসেনকে চেয়ার তুলে মারধর করেন এবং উক্ত বিদ্যালয় হইতে বের করে দেয়। এতে বিদ্যালয়ের আশপাশের বসবাসরত বর্তমান ও সাবেক ছাত্ররা উত্তেজিত হয়ে উক্ত বিদ্যালয়ের মধ্যে ঢুকে স্কুল কমিটির সভাপতি রাজু আহমেদকে মারধরের চেষ্টা করলে রাজু আহমেদ দৌড়ে গিয়ে অফিস কক্ষে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দেয়। পরে লালপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

চৌমুহনীতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আমতলীতে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে আহত-০৪

নেত্রকোণায় মাদক ব্যবসায়ী আব্দুল গণি ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

আদিতমারীতে অজ্ঞাত ব্যক্তির হাত বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঠোঁটকাটা,তালুকাটা,পা -বাঁকা রোগী স্বাভাবিক চিকিৎসা দিচ্ছে শিশুর হাসি

কুমিল্লায় মসজিদের সামনে আ. লীগ নেতাকে গলাকেটে হত্যা।

তাহিরপুরে রাস্তার কাজে অবহেলা, দুর্ঘটনায় গুরুতর আহত দু’জন

দোয়ারা বাজারে বর্ডারহাট পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

কুড়িগ্রামের মাইশা হত্যার, সব কাগজ রেড়ি করছি,সিনিয়র স্যাররা বলছে এখন আদালতে দেওয়া যাবে না।

আবারও সদলবলে উপাচার্যকে শাসালেন ছাত্রলীগের মেয়াদউত্তীর্ণ কমিটির সভাপতি ইলিয়াস