https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 13 August 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে নোয়াখালী জেলা যুবদলের বিক্ষোভ

জেলা সংবাদদাতা, নোয়াখালী।

নোয়াখালীতে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নোয়াখালীর চৌমুহনীর পাবলিকহল গেইট থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো পাবলিক হলে এসে শেষ হয়।

গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন আওয়ামীলীগ সংগঠিত হওয়ার আহবানের বক্তব্যে পক্ষপাতিত্তমূলক আচরণ করে ছাত্র-জনতার গণঅভ্যর্থনাকে ছোট করেছে মনে করেই এই বিক্ষোভ মিছিল হয়েছে।

মিছিল পূর্বে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন বলেন,
যেহেতু আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ছাত্রজনতার গণঅভ্যর্থনায় দেশ ছেড়ে পালিয়ে যায় এবং কোটা বৈষম্য আন্দোলনে ছাত্রজনতার উপর গুলি করার হুকুম দিয়ে অনেক ছাত্র ও জনতা কে হত্যা করে।

তারপরও স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামীলীগের পক্ষে কথা বলে যে বক্তব্য প্রদান করেন এতে দেশের ছাত্রজনতার আন্দোলনের বিপরীতে গেছে বলে মনে করে।

এই সময় তিনি বলেন ফ্যাসিবাদ সরকার নিপাত যাওয়ার পরে যারাই আওয়ামী লীগকে সংগঠিত হয়ে রাজনৈতিতে আসতে বলবে আমরা মনে করব তারাই আওয়ামীলীগের দালাল।
আর এ দালালদেরকে দেশের মানুষ কখনো উপদেষ্টা হিসেবে চায় না। আর তাই আজকের এই বিক্ষোভ মিছিল। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা কে তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে বলেন।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন, ৮নং বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন,
বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক সায়েম হোসেন সুমন (মৌচাক সুমন), যুগ্ন-আহবায়ক আবুল জালাম আজাদ, জেলা যুবদলের সদস্য মীর ফরহাদ টিপু, পৌর যুবদলের সদস্য মোহাম্মদ মনু। যুবদল নেতা আবু হানিফ সোহাগ, আরোও উপস্থিত ছিলেন পৌরসভা ৫নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ফখরুল ইসলাম,

জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি মোহাম্মদ হারুন সহ উপজেলা পৌরসভা, ইউনিয়নের যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন

গুরুদাসপুরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর রহস্য খুঁজছে পুলিশ!

সে শুধু নিজের রেকর্ডের জন্য খেলে, দলের জন্য নয়—সমর্থকদের বিদ্রুপ

গোমস্তাপুরে আইপিএম মডেলের কৃষি মাঠ প্রদর্শন

গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ফ্যামেলি ডে অনুষ্ঠিত গোমস্তাপুর

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কে শুভেচ্ছা জানিয়েছেন নাজিম খান ইউনিয়নের শিশু শিক্ষার্থীদের অভিভাবকগন

নওগাঁ মান্দায় বাস ও সিএনজি শ্রমিকদের মাঝে সংঘর্ষ

ভর্তি আবেদনকারী প্রার্থীর ভুলের বিষয়টি জিএসটি নিয়ন্ত্রিত

এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

বাংলাদেশ না গেলে ভারতের যে পরিমাণ লোকসান হতে পারে