https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 5 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ফ্যামেলি ডে অনুষ্ঠিত গোমস্তাপুর

 চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ফ্যামেলি ডে-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ মার্চ) দিনব্যাপি উপজেলার কাজিগ্রাম রামদাসপুর ব্রিজ সংলগ্ন আম বাগানে গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সদস্য ও তার পরিবারদের নিয়ে ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। ফ্যামেলি ডে এর প্রধান আকর্ষন ছিল র‌্যাফেল ড্র আর বিনোদন সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন। বহু ব্যস্ততার মধ্য দিয়ে সাংবাদিকের জীবন অতিবাহিত হলেও গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে কাজিগ্রাম রামদাসপুরে সাংবাদিকদের ও আগত অতিথি দের উপস্থিতে এক মিলন মেলায় পরিণত হয়।সারাদিন ব্যাপি উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সকলেই মুখরিত হয়ে উঠে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান

আলহাজ্ব হুমায়ন রেজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামসুল আজম, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম, ৮ টি ইউনিয়নে চেয়ারম্যানগণ, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের,সহ-সভাপতি এম এ সাদিক,সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম,দপ্তর সম্পাদক সাহাদাত হোসেন, সাংস্কৃতিক বিষায়ক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য সেরাজুল ইসলাম, তোহরুল ইসলাম, উত্তম কুমার, শাখাওয়াত হোসেন, কবির হোসেন, আব্দুল ওদুদ ও তাদের পরিবারবর্গরা। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বরিশালের ঝুলিতে ৫ মন্ত্রীত্ব: পূর্ণমন্ত্রী ২, প্রতিমন্ত্রী ৩

নেত্রকোণায় যুবলীগ কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম এঁর নেতৃত্বে হাজারও নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর সমাবেশে যোগদান

নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে।

জবির ছাত্রী হল প্রভোস্ট নিযুক্ত হলেন ড. দীপিকা  রাণী সরকার

লাশগুলোর ওপর ছিল অভিযোগপত্র, যা লেখা ছিল

বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক

কুড়িগ্রামে রাজারহাটে নাজিম খানে  অবরোধের কোনো প্রভাব নেই

মোটর বাইক দুর্ঘটনায় মাদ্রাসা সহ-সুপারের মৃত্যু

পাবনায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার