https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আ. লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা উদ্ধার

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ৮, ২০২৪ ২:০১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঢাকা: রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় হতে বেশ কয়েকটি হাত বোমা উদ্ধার করেছে উৎসুক জনতা।

বৃহস্পতিবার (আগস্ট ০৮) বিকেল পৌনে ৬টার দিকে কয়েকজনকে একটি টেবিলের ড্রয়ার নিয়ে বের হয়ে আসতে দেখা যায়।

টেবিলের ড্রয়ার এবং ড্রয়ার ভর্তি হাতবোমাগুলো গত ৫ আগস্টের অগ্নিকাণ্ডের ধোঁয়ায় কালো হয়ে আছে। পরে গুনে দেখা যায় সেখানে ১৬টি হাত বোমা রয়েছে।

ভেতরে এ রকম আরও হাতবোমা রয়েছে বলে জানান উদ্ধারকারীরা।

হাতবোমাগুলো দেখতে ভিড় জমান আশপাশের উৎসুক জনতা।

এ সময় একজন ব্যক্তি কয়েকটি হাতবোমা ভবনের ভেতরে ছুড়ে মারেন এবং বোমাগুলোর বিস্ফোরণ ঘটে।

উদ্ধারকারীদের একজন রবিউল বলেন, গত ৫ তারিখ তারা এখানে আন্দোলন করেছেন। সেদিন তাদের ওপর গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আজকে তিনি পরিত্যক্ত এ ভবনটি দেখতে এসেছেন। ভবনটির ভেতরে তারা এসব হাত বোমা পান।

ভেতরে এ রকম আরও হাতবোমা, ককটেল আছে বলে দাবি করেন রবিউল।

সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একইদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান টানা চারবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ওই দিন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা সব আত্মগোপনে আছেন। অনেকে দেশ থেকে পালিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বোয়ালখালীতে ফুটপাত দখল-মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ী গুনলেন জরিমানা

Mostbet Зеркало Вход На Официальный Сайт Мостбет В 202

Mostbet Зеркало Вход На Официальный Сайт Мостбет В 202

নলডাঙ্গা ডিগ্রি কলেজের অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অধীনে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে।‌

শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন আরএমপি’র কমিশনার মহোদয়

কাতারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মার্কিন ও সৌদি দূতাবাস অভিমুখে আজ লংমার্চ জগন্নাথের শিক্ষক–শিক্ষার্থীদের

কাঠালিয়ায় সরকারি আশ্রয়ন প্রকল্পের খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার

পাঁচ মাস পরও রহস্য অজানা

রামপুরের বানরঃ খাদ্যাভাবে ছড়িয়ে পড়ছে চারপাশের গ্রাম জনপদে

লংগদুতে মরা মুরগী বিক্রেতা পুলিশ কতৃক মুচলেকার বিনিময়ে পেয়েছে দায়মুক্তি