https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোদাগাড়ীর দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তা কে অপসারণের দাবি

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ৭, ২০২৪ ৯:৩০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা রবিউল ইসলাম যোগদানের পর থেকে লাগামহীন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে সরকারি এ অফিসটি।

রবিউল ইসলামের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান  ভূমি সেবা বঞ্চিতরা।

দুর্নীতিবাজ রবিউল ইসলামের পূর্বের কর্মস্থল রাজশাহীর তানোর উপজেলার মন্ডুমালা ভূমি অফিসে কর্মরত থাকাকালীন  সময়  ব্যাপক অনিয়ম – দুর্নীতি ও ঘুষ বাণিজ্যর সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যা নিয়ে একাধিকবার বিভিন্ন সময় গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি।

সরজমিনে অনুসন্ধানে বেরিয়ে আসে দুর্নীতিবাজ রবিউল ইসলামের অনিয়ম ও ঘুষ বাণিজ্যর ভয়াবহ সব চিত্র। রাজাবাড়ী ভূমি অফিসে সেবা নিতে আসা ব্যক্তিদের অভিযোগ, ঘুষ এবং দালাল ছাড়া একটি ফাইলও নড়ে না এবং তাদের চাহিদা অনুযায়ী টাকা না দিলে কোন কাজ হয় না।এতে করে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে ভূমি সেবা প্রত্যাশীদের। স্থানীয়দের দাবি অবিলম্বে দুর্নীতিবাজ কর্মকর্তা রবিউল ইসলামকে অপসারণ করে রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসকে  দুর্নীতি ও দালাল মুক্ত করার জোর দাবি জানানো হয় ।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ১৪৭ দেশ, বাড়ছে বিশ্বজনমত

শেখ কামালের জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের দোয়া মাহফিল অনুষ্টিত

হাসপাতালের ছাদে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

তথ্য জানতে চাওয়ায় পাঁচ সাংবাদিককে আটকিয়ে গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি এসি ল্যান্ডের

নাটোরে এমপি বকুলের সহধরের পুকুরে অবৈধ বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু

নামাজে সেজদারত অবস্থায় মুসল্লীর মৃত্যু

ইবিতে তারুণ্যে’র দুইদিন ব্যাপী ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ

ডাকাতি মামলার হাজিরা দিতে এসে ডাকাতি!

নেত্রকোণায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্মশালা অনুষ্ঠিত

গোমস্তাপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটার উদ্বোধন