https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 5 October 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বানারীপাড়ায় সর্বস্তরে জনগণের সাথে বরিশাল জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের মতবিনিময় সভা

জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রধান, সুধীবৃন্দ ও বিভিন্ন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় উপজেলা অডিটেরিয়ামে মতবিনিময় সভায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: অন্তরা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। সহকারী কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসনিম রহমান অনিন্দ্রর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, ম্যাজিস্ট্রেট রবিউল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুমিন উদ্দীন প্রমুখ।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শাহে আলম মিয়া, সদস্য সচিব মোহাম্মদ রিয়াজ আহমেদ মৃধা, বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেল, বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, সাংবাদিক সাইদুল ইসলাম, বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদে দেবাশীষ দাস প্রমুখ। এ সময় জেলা প্রশাসক ও এসপি আসন্ন পূজাকে কেন্দ্র করে কোন পূজা মন্ডপে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সবাইকে সজাগ বৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। প্রতিটি পূজা মন্ডপে যাতে সুন্দর সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত হতে পারে তার জন্য সবার কাছে সহযোগিতা এবং এবং প্রতিদিন প্রতিটি পূজা মন্ডপে পালাবদল করে পাঁচজন করে পাহারায় থাকতে হবে বলে সবাইকে জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ 

মনোহরদীতে ৮ কলেজের ৪ টিতে ই ভারপ্রাপ্ত অধ্যক্ষ

নির্মাণাধীন সেতু থেকে লোহার পাত পড়ে শ্রমিকের মৃত্যু।

শিবগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ২

নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ দুই মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

আসন সমঝোতা নিয়ে বিপাকে জামায়াত; চরমোনাই চায় ১৫০ আসন

ফার্মেসিতে মাথায় অস্ত্রোপচারে ৯ মাসের শিশুর মৃত্যু

গোমস্তাপুরে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্ভোধন

দৌলতপুরে জিনের বাদশাহ রুবেলের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব মুদিও দোকানী নাসির

সীমান্তে তরুণীর মাদক সাম্রাজ্য, পরিচয় ”পুবের মেয়ে”