https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোয়াখালীতে র‍্যাব-১১ হাতে অস্ত্রসহ যুবক আটক ; এলজি উদ্ধার

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ২১, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাইফুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয। সোমবার (২১ এপ্রিল) র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। এর আগে রবিবার গভীররাতে ইউপির ৫ নম্বর ওয়ার্ড কাতার মসজিদ এলাকার একটি গ্যারেজ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হাবিব টিটু বজরা ইউনিয়নের বারাহিনগর গ্রামের রুহুল আমিনের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বজরা ইউনিয়নের বারাহিনগর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে কাতার মসজিদ এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে এলাকার শীর্ষ সন্ত্রাসী হাবিব টিটুকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যমতে ওই গ্যারেজ থেকে একটি দেশীয় তৈরি এলজি জব্দ করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, আটককৃত সন্ত্রাসী হাবিব টিটু এলাকায় অস্ত্রের মহড়া দেখিয়ে নিরীহ লোকজনকে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করতেন। তিনি চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে ১০কেজি গাঁজা সহ হানিফ গাড়ীর হেলপার আটক

জবিতে চীনা ভাষা কোর্স চালুর লক্ষ্যে ঢাবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

Çevrimiçi Kumarhaneler En İyi Online Casino Sitelerini Ka

Çevrimiçi Kumarhaneler En İyi Online Casino Sitelerini Ka

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

পাবনা সুজানগরে বীর মুক্তিযোদ্ধা চুন্নুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন বাবুগঞ্জের সৈয়দ মাহবুবুর রহমান

বরিশাল-৩ আসন: যাচাই-বাছাইয়ে ৯ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল, ২ জনের স্থগিত, ৪ জনের বৈধ

২৫০ গ্রাম জিলাপি বন্টন নিয়ে সংঘর্ষ, আহত ১০

আবুল সরকারের মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ

ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি: জামায়াত আমির