https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 29 April 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ডাকাত দেখে অসুস্থ গৃহকর্তা, পানি পান করিয়ে স্বর্ণালংকার-টাকা লুট

পটুয়াখালীর মির্জাগঞ্জে একদল ডাকাতের হামলার শিকার হয়েছেন স্থানীয় এক ওষুধ ব্যবসায়ী ও তার পরিবার। ডাকাতদের উপস্থিতিতে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন সোবাহান হাওলাদার নামের ওই ব্যবসায়ী (৬০)।

তবে অবাক করার মতো ঘটনা হলো, অসুস্থ গৃহকর্তাকে পানি পান করিয়ে সুস্থ করেন ডাকাতরাই। এর পরই তারা বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যান।

সোমবার (২৮ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে এমনই ঘটনা ঘটে। একই সময় সোবাহানের ভাতিজা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলামের ঘরেও ডাকাতি সংঘটিত হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, দুই পরিবারের ঘর থেকে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, ৩৮ হাজার টাকা এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে ডাকাত দল।

জহিরুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার মধ্যে মুখোশধারী ডাকাতরা তার আধাপাকা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা পরিবারের সদস্যদের চোখ-মুখ বেঁধে ফেলেন। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ১৮ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যান।

সোবাহান হাওলাদারের বলেন, পাকা দালানের দরজার সিটকিনি ভেঙে ডাকাতরা ঘরে প্রবেশ করেন। তিনি ভয়ে অসুস্থ হয়ে পড়লে তারা তাকে পানি পান করিয়ে সেবা করেন। পরে ঘরের আলমারি ভেঙে এক ভরি স্বর্ণের চেইন, ১০ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে চলে যান। ডাকাতরা প্রায় দেড় ঘণ্টা ধরে দুই ঘরে তাণ্ডব চালান বলেও জানান তিনি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুরের বন বিভাগ এলাকায় আলোচিত ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

ধৈর্যের মাধ্যমে পারিবারিক কলহ দূর হতে পারে

নওগাঁর মান্দায় ভাঙারি ব্যবসার আড়ালে হারেজ আলি গড়ে তুলেছেন অপরাধ চক্র

সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের যৌথসভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে পৃথক দুটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিল্টন ৮০০ পিস ইয়াবা সহ আটক

মসজিদের মক্তবে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেফতার

আগামীকাল ৭ সেপ্টেম্বর ৭০ বছরে পা দিবেন শাইখ সিরাজ

রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : বাণিজ্যমন্ত্রী

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল আর বিএনপি