https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ১০, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ উদ্দিনের স্ত্রী তামান্না শারমিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমান পরিচালিত বেঞ্চ তার এই জামিন প্রদান করেন।

তামান্না শারমিনের জামিন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্ট করেছেন আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি অভিযোগ করেন, তামান্না আদালত এবং জামিন কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেছেন।

তিনি আরও দাবি করেন, ৫৪৭টি মামলার মধ্যে তামান্না শারমীনের মামলা ছিল ৪৬৩ নম্বরে। ১৫০ নম্বর পর্যন্ত মামলার শুনানি চলে যাওয়ার পর ৩১৩ জনকে ডিঙিয়ে ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলার শুনানি মাত্র ১ মিনিটে শেষ করে জামিন প্রদান করা হয়। এ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন সাংবাদিক সায়ের, যে কী কারণে তামান্নার মামলা দ্রুততার সাথে জামিন পেয়েছে এবং অন্য মামলার সাথে তার সোনালী সুযোগ কী ছিল।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, একই আদালতে ২০ এপ্রিলের আগে আওয়ামী লীগ নেতা কর্মীদেরও জামিন দেওয়া হয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলে জানানো হয়েছে।

https://www.facebook.com/share/p/18t7JUyNYN/

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাবনায় চাঞ্চল্যকর হত্যা মামলায় গ্রেপ্তার ১

অভিযোগের টাইমলাইন: রাজউক কর্মকর্তার প্রতিটি পদক্ষেপের ব্যাখ্যা

দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ে মসজিদে শুভ উদ্বোধন।

জবির অর্থনীতি ক্যারিয়ার ক্লাব কর্তৃক মুদ্রানীতির উপর সেমিনার আয়োজন 

বিয়ের দাবীতে অনশন সপ্তম শ্রেনীর ছাত্রীর!

জেলা আ.লীগের সভাপতির পরাজয়ে ৯কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন।

বেগমগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণের যাবজ্জীবন সাজার পলাতক আসামি গ্রেফতার।

আজ ২৭সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস

সিংড়ায় ধান ভাঙ্গানোর মেশিনে জরিয়ে এক শ্রমিক নিহত

আগামীকাল ৭ সেপ্টেম্বর ৭০ বছরে পা দিবেন শাইখ সিরাজ