https://www.facebook.com/shirsokhabor/
Monday , 17 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বিয়ের দাবীতে অনশন সপ্তম শ্রেনীর ছাত্রীর!

শেখ মশিউর রহমান,রংপুর জেলা প্রতিনিধিঃ
আজ রংপুরে মিঠাপুকুরের ২নং রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর দক্ষিণ পাড়া গ্রামের লালু মিয়ার পুত্র এসএসসি ফলপ্রার্থী নাহিদ হাসানের বাড়িতে অনশন করছেন ওই ছাত্রী।
অনশনে বসা ছাত্রীর দাবি, এক বছর ধরে একই বিদ্যালয়ে পড়ুয়া ওই ছাত্রের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। এসএসসি পরীক্ষা শেষ হলে ওই ছাত্রীকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দেন অভিযুক্ত প্রেমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, মিঠাপুকুরের বলদিপুকুর অজিত পাড়ার ফখরুল ইসলামের কন্যা শাহ আবুল কাসেম দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী একই ইউনিয়নের বলদিপুকুর দক্ষিণ পাড়ার লালু মিয়ার পুত্র এসএসসি ফলপ্রার্থী নাহিদ হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
ওই ছাত্রীর দাবি, প্রায় এক বছর আগে নাহিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের সুবাদে ওই ছাত্রীকে অভিযুক্ত নাহিদ বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে বেড়ায়। তার প্রেমিক নাহিদ জানিয়েছিল এসএসসি পরীক্ষা শেষে নাহিদ তাকে বিয়ে করবে। কিন্তু এসএসসি পরীক্ষার পর নাহিদ তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। ওই ছাত্রীর মা বিষয়টি জেনে গেলে সে নাহিদের বাড়িতে চলে এসেছে।
অভিযুক্ত নাহিদের বাবা লালু মিয়ার দাবি, নাহিদ বাড়িতে নেই। কিভাবে এত ছোট মেয়ে তাদের বাড়িতে বিয়ের দাবিতে এসেছে তা তিনি বুঝতে পারছেন না। ছেলে মেয়ে উভয়ের বয়স কম, মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলে তিনি জানান।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা অবধি ওই নাবালিকা ছাত্রী প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত