https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 17 May 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সংবাদ সম্মেলনে ইশরাক সরকারকে দোষারোপ করছিনা, সমাধান চাই

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ বিষয়ে সরকারকে দোষারোপ করছেন না জানিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এ বিষয়ে সরকারের কাছ থেকে সমাধান চাইছেন তিনি। শপথ গ্রহণের বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছেন জানিয়ে তিনি বলেন, শপথ গ্রহণ বিলম্বিত হচ্ছে, এ জন্য আমি কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি এমনকি সরকারকেও দোষারোপ করছি না। আমরা এটার সমাধান চাইছি। আমাদের মনে হচ্ছে ধানের শিষের প্রার্থীর প্রতি এখানে বৈষম্য করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নগর ভবনের চলমান আন্দোলনটি আমি আহ্বান করিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল ভোটার যারা আমাকে ভোট দিয়েছেন তারা এ সিদ্ধান্তটি নিয়েছেন। আমি যতটুকু জেনেছি, এই আন্দোলন লাগাতার চলবে, যতক্ষণ না দাবি মেনে নেয়া হচ্ছে। সর্বস্তরের জনগণ এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ এই আন্দোলনে যোগ দেবে বলে আমি জানতে পেরেছি। আমি বলেছি, আন্দোলনটি করার ঘোষণা আমি দেইনি। জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে এটি করছেন। নগর ভবনের ভেতরে বা বাইরে কারা তালা দিয়েছে এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। এ বিষয়ে আমি বলতেও পারবো না। এখানে হাজার হাজার লোক যোগদান করেছেন। তারা হয়তো তাদের ক্ষোভ থেকে এ কাজটা করছে। আমরা এ বিষয়ে অবশ্যই কোনো নির্দেশ দেইনা। আমরা আইনের শাসনে বিশ্বাসী।

ইশরাক বলেন, নগর ভবনে যারা আন্দোলন করছে তাদের আমি বলবো অবশ্যই তারা যাতে এমন কিছু না করেন যাতে জনদুর্ভোগ তৈরি না হয়। তবে তাদের আন্দোলন করার অধিকারকেও আমি না করতে পারি না। সবখানে যেহেতু আন্দোলন হচ্ছে, এখন তারা যদি আন্দোলন করতে চায়, তাদেরকে কিভাবে আমি তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারি?

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাব-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তা দিবে জামায়াতে ইসলামি  ; মাওলানা বোরহান উদ্দিন

ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ে ৩ পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গানম্যান চান হিরো আলম

পাবনায় উদ্ধার হওয়া ঈগল পাখি বন বিভাগে হস্তান্তর

গোমস্তাপুরে আইপিএম মডেল ইউনিয়নের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

এনসিপিতেই যোগ দিচ্ছেন মাহফুজ ও আসিফ

যে কারণে গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরী

বিদ্যুতস্পৃষ্টে এক নির্মান শ্রমিকের মৃত্যু

এশিয়া কাপে অধিনায়ক হয়ে ফিরবেন তামিম