https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

‘আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে’: শাহজাহান চৌধুরী

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ২৭, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়…যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে— এই বক্তব্য দিয়ে আলোচনায় থাকা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য এবার ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এতে তাকে বলতে শোনা যায়, ‘আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি, অনেক জনে নাকি উল্টাপাল্টা বলতেছে; খবরদার, খবরদার, খবরদার। আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে। আল্লাহ মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তায়ালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন।’

চট্টগ্রাম জামায়াতের একাধিক নেতা নিশ্চিত করেছেন, গত ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে শাহজাহান চৌধুরী এই বক্তব্য দিয়েছিলেন। তবে সম্প্রতি বক্তব্যটি ছড়িয়ে পড়লে চট্টগ্রামে আলোচনা শুরু হয়।

এতে শাহজাহান চৌধুরী বলেন, সেজন্য বলে যাচ্ছি, চুদুর বুদুর (উল্টাপাল্টা) করিও না। লুলা (অবশ) হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পয়েছি। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। আমি টাকাপয়সা চাই নাই, ধনদৌলত, কাপড়চোপড়, পরিবারকে চাইনি। আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি।

তিনি আরও বলেন, আপনারা দোয়া করবেন। মেহেরবানি করে দোয়া করবেন। আমার চোখের পানি বৃথা যায়নি। এই চরতী আমার শায়েখ, ওস্তাদ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান। আমি এলাকাকে সম্মান করি, এই এলাকার মাটিকে সম্মান করি। এখানে কোনো রাজনীতি নাই। এখানো আর কোনো মার্কা নাই, সাতকানিয়া-লোহাগাড়ার মার্কা একটা, সেটা হলো দাঁড়িপাল্লা।

এর আগে গত (২২ নভেম্বর) জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী প্রশাসনকে কব্জায় আনা নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। বক্তব্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এবং তাকে শোকজ করে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে নোটিশ দেয় কেন্দ্রীয় জামায়াত। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে নোটিশে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জে উঠান বৈঠকে সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ইউপি সদস্যের

ডাকসু ভিপি সাদিক কায়েম শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে বাকস্বাধীনতা হরণ করেছে: ছাত্রদল

দেড় লাখ টাকা’র ডলার কিনে মিলেছে প্যাকেটে মোড়ানো ভিম সাবান!

গোপালগঞ্জে প্রেমিকের কাছে ছুটে এসেছেন এক জার্মানি তরুণী

নাটোরের বাসিন্দা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

৭ ভাইয়ের সবাই মাষ্টার্স,৩ ভাই বিসিএস,১ভাই ব্যাংকার,১ভাই চেয়ারম্যান,১ ভাই অধ্যক্ষ

ভারতে বাঁধ ভাঙ্গনে বণ্যার আশঙ্কা, লালমনিরহাট জেলা প্রসাশনের জরুরী সতর্কবার্তা জারী

২০০১ সালের পর দেশে আর প্রকৃত নির্বাচন হয়নি : ব্যারিস্টার ফুয়াদ

ছয় বছর ধরে রিভিশনে ঝুলছে কন্টেইনারের মালামাল চুরির মামলা

নেত্রকোণায় বিদ্যালয়ের মাঠের মধ্যে দিয়ে পানির ড্রেইন নির্মান করায় প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ প্রদান।